বিজ্ঞাপন ছাড়াই দেখুন YouTube, রাস্তার বিরিয়ানির দামের থেকেও সস্তা প্ল্যান আনল Google

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 সেপ্টেম্বর 2025 17:15 IST
হাইলাইট
  • YouTube Premium Lite প্রথমে আমেরিকায় চালু হয়েছিল
  • এটি ইউটিউব প্রিমিয়ামের সবথেকে সস্তা প্ল্যান
  • এই সাবস্ক্রিপশনে অধিকাংশ ভিডিও 'অ্যাড ফ্রি'

YouTube Premium Lite সবচেয়ে সস্তা অ্যাড-ফ্রি প্ল্যান

Photo Credit: Unsplash/Zulfugar Karimov

YouTube-এর কোনও বিনোদন বা শিক্ষামূলক ভিডিও মন দিয়ে দেখছেন, হঠাৎই স্ক্রিনে ভেসে উঠল বিজ্ঞাপন। একটা নির্দিষ্ট সময় ধরে না চলা পর্যন্ত সেই অ্যাড বন্ধ করার কোনও উপায় নেই। প্রতিদিন আমরা কমবেশি প্রায়ই এমন অভিজ্ঞতার সম্মুখীন হই। তবে বিরক্তিকর বিজ্ঞাপনী ভিডিও থেকে মুক্তির পথও আছে। বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব দেখার জন্য গাঁটের কড়ি খরচা করে প্রতি মাসে মাসে অথবা বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। তবে ব্যবহারকারীদের সুবিধার জন্য এখন ভারতে চলে এসেছে YouTube Premium Lite সাবস্ক্রিপশন। এটি ইউটিউব প্রিমিয়ামের সবথেকে সস্তা প্ল্যান যা বিজ্ঞাপনবিহীন পরিষেবা প্রদান করবে।

YouTube Premium Lite প্ল্যানের ভারতে দাম ও সুবিধা

ভারতে চালু হওয়া ইউটিউব প্রিমিয়াম লাইট প্ল্যানের লক্ষ্য হল, ব্যবহারকারীদের কাছে কম খরচে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। এটি তাদের জন্য, যারা ইউটিউব প্রিমিয়ামের সমস্ত সুবিধা নিতে চান না, কিন্তু অ্যাড ছাড়া ভিডিও দেখার জন্য কম খরচে বিকল্প সন্ধান করছিলেন। ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের দাম ভারতে 89 টাকা রাখা হয়েছে। এই টাকা প্রতি মাসে কেটে নেওয়া হবে।

গুগল তাদের ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্রথম আমেরিকায় চালু করেছিল। এবার ভারতেও চলে এল। টেক জায়ান্টটি জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন প্ল্যানটি গেমিং, ফ্যাশন, বিউটি, সংবাদ, ইত্যাদি বিষয়ের উপর বানানো বেশিরভাগ ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে না। অর্থাৎ অধিকাংশ ভিডিওতে অ্যাড আসবে না, কিন্তু মিউজিক, শর্টস বা সার্চ করার পর অ্যাড দেখাও যেতে পারে।

মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টটিভি — সমস্ত ডিভাইসে ইউটিউব প্রিমিয়াম লাইটে সুবিধা মিলবে। গুগলের দাবি, প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানে গেমিং, পোশাক বা সাজসজ্জা, সৌন্দর্য বা রূপচর্চা, এবং সংবাদ বিষয়ক অধিকাংশ ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে। তবে 'অধিকাংশ ভিডিও অ্যাড ফ্রি' বলতে আর ঠিক ঠিক কোন কোন ক্যাটাগরির কথা বলা হচ্ছে, তা গুগল খোলসা করেনি।

সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে ইউটিউবের সমস্ত ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারে ব্যবহারকারীরা। তাছাড়া, অফলাইনে ডাউনলোড, ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও ইউটিউব মিউজিকে অ্যাড-ফ্রি' স্ট্রিমিং করার মতো সুবিধাগুলি উপলব্ধ। নতুন ইউটিউব প্রিমিয়াম লাইট প্ল্যানে এত সুবিধা নেই। এটি কেবলমাত্র সীমিত পরিসরে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখার অভিজ্ঞতা প্রদান করবে।

জানিয়ে রাখি, বর্তমানে বার্ষিক ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে খরচ হবে 1,490 টাকা। তিন মাসের জন্য 459 টাকা। পাঁচ জনের ডিভাইসে ফ্যামিলি প্ল্যানও ব্যবহার করা যায়। তার জন্য প্রতি মাসে 299 টাকা দিতে হবে। দুই জনের ডিভাইসে ব্যবহার করতে হলে 219 টাকা খরচ হয়। আর প্রতি মাসে একজনের জন্য লাগে 149 টাকা। মান্থলি ইন্ডিভিজ্যুয়াল প্ল্যানে 1 মাসের ফ্রি ট্রায়ালের সুবিধা থাকে। স্টুডেন্টদের জন্যও 89 টাকা/মাস প্রিমিয়াম প্ল্যানও অফার করে ইউটিউব।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  2. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  3. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  5. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
  6. Redmi A7 Pro সস্তায় লঞ্চ হল, 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 128GB স্টোরেজ পাবেন
  7. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  8. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  9. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  10. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.