পনীরের বদলে চিকেন! ৫৫,০০০ টাকা জরিমানা Zomato -র

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুলাই 2019 11:23 IST

ভুল খাবার ডেলিভার করার জন্য 55,000 টাকা জরিমানা দিতে হল Zomato অ এক রেস্টুরেন্টকে। ক্রেতা সুরক্ষা আদালত এই জরিমানার নির্দেশ দিয়েছে। পুনের এক আইনজীবী এই খাবার অর্ডার করেছিলেন। নিরামিষ খাবার অর্ডার করে আমিষ খাবার পেয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে 45 দিনের মধ্যে শানমুখ দেশমুখ নামের ঐ আইনজীবীকে টাকা দিতে হবে Zomato কে। তিনি জানিয়েছেন দুইবার নিরামিষ খাবার অর্ডার করার পরে আমিষ খাবার পৌঁছানোর ঘটনা ঘটেছে।

তিনি পনীর বাটার মাশালা অর্ডার করার পরে বাটার চিকেন পাঠানো হয়েছিল।

Advertisement

তিনি বলেন “এই দুই খাবারের ঝোল একই রকম দেখতে হওয়ার কারনে শুরুতে আমি বুঝতে পারিনি জে চিকেন দেওয়া হয়েছে।”

Zomato জানিয়েছে ভুল খাবার ডেলিভার করার কারনে ইতিমধ্যেই ঐ গ্রাহকের খাবারের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

ক্রেতা সুরক্ষা আদালতে Zomato জানিয়েছে যে রেস্টুরেন্ট থেকে এই খাবার ডেলিভারি হয়েছে তাদের ভুলে এই ঘটনা ঘটেছে। তবে আদালত জানিয়েছে দুই পক্ষই সমান ভাবে দোষী।

Advertisement

এই ভুল স্বীকার করে নিয়েছে রেস্টুরেন্ট।

ভুল সার্ভিসের জন্য রেস্টুরেন্ট আর Zomato কে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মানসিক হয়রানির জন্য 5,000 টাকা জরিমানা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Pune, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.