লকডাউনের কারণে খাবার পৌঁছে দিতে সমস্যায় পড়ছে Zomato, Swiggy

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 মার্চ 2020 17:01 IST
হাইলাইট
  • অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়েছে
  • ডেলিভারি এক্সিকিউটিভদের বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন
  • সমস্যা সমাধানে আলোচনা শুরু করেছে কোম্পানিগুলি

দেশ জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় জরুরি পরিষেবা চালু থাকলেও খাবার পৌঁছে দিতে অনলাইন ডেলিভারি অ্যাপগুলির কালঘাম ছুটছে। বেশিরভাগ রেস্টুরেন্টে ইতিমধ্যেই ঝাঁপ নেমেছে। পরিষেবা বন্ধ করেছে বেশিরভাগ টেক-এওয়ে কাউন্টার। এছাড়াও খাবার পৌঁছে দেওয়ার সময় কর্মীদের বাধা দিচ্ছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে Zomato, Swiggy -র নাজেহাল অবস্থা।

ইতিমধ্যেই বেশিরভাগ রেস্টুরেন্টের সার্ভিস বন্ধ হয়েছে। হাতে গোনা যে দুই একটা দোকান খোলা রয়েছে সেই খাবার ডেলিভারির সময় রাস্তায় স্থানীয় প্রশাসন ডেলিভারি এক্সিকিউটিভকে আটকে দিচ্ছে।

Advertisement

“খাবারকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় রাখা হলেও প্রায় সব শহরেই ডেলিভারি কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা সমাধানের পথ খুঁজছি।” IANS কে জানিয়েছে Zomato-র মুখপাত্র।

লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart

টুইটারে Zomato-র প্রধান দিপেন্দার গোয়েল জানিয়েছেন প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

Advertisement

Swiggy জানিয়েছে, অনেক বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ চাহিদা বেড়েছে। কঠিন সময়ে পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Swiggy
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.