খুব শীঘ্রই মুক্তি পাবে শত্রু এবং প্রশান্ত কার্থি অভিনীত চলচ্চিত্র “পথুগাড্ডা”

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 ফেব্রুয়ারি 2025 13:20 IST
হাইলাইট
  • পথুগাড্ডা সিনেমাটি 2025-এর 30সে জানুয়ারি ETV Win-এ স্ট্রিমিং হবে
  • “রক্ষা ভিরানের” সিনেমাটি প্রেম ও রাজনীতির এক উত্তেজনাপূর্ণ সংমিশ্রণ
  • অভিনেতা শত্রু, প্রশান্ত কার্থী এবং বেশ কিছু নতুন অভিনেতারা গুরুত্বপূর্ণ

30 জানুয়ারী, 2025 থেকে শুরু হওয়া ETV Win-এ Pothugadda স্ট্রিম

Photo Credit: YouTube/etvtelguindia

কিছু বিলম্বের পর শেষ পর্যন্ত “Raksha Veeran”-দ্বারা পরিচালিত অতি প্রত্যাশিত তেলেগু থ্রিলার সিনেমা “পথুগাড্ডা” আগামী 30সে জানুয়ারি OTT-তে ডেবিউ করতে চলেছে। এটি আসলে 2024 সালের নভেম্বর মাসে রিলিজ হওয়ার কথা ছিল। ফিল্মটির প্রিমিয়ার পোঙ্গল উৎসবের সাথে সামঞ্জস্যের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল, এরপর এর ডিজিটাল মুক্তির তারিখ নিশ্চিত করা হয়। এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্লটের সাথে একটি প্রেমের গল্পকে, সিনেমাতে তুলে ধরা হয়েছে, যেখানে এক যুগলের রোমান্টিক ছুটি কাটানোর সময় বাস ছিনতাই হয়ে যায় এবং তাদের এই ছুটি, বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়, যা তাদের পরবর্তী ক্ষেত্রে বিপদ এবং ষড়যন্ত্রের জালে নিয়ে যায়।

কখন এবং কোথায় পথুগাড্ডা সিনেমাটি দেখা যাবে:

সিনেমাটি OTT প্ল্যাটফর্ম ETV Win-এ এক্সক্লুসিভ ভাবে প্রিমিয়ার হবে। কিছু বিলম্বের সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত সিনেমাটি 2025 সালের 30সে জানুয়ারি মুক্তি পাওয়ার জন্য তৈরি। কোনো কারণ ছাড়া এই বিলম্বগুলি দর্শকদের মধ্যে আরো উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যার ফলে এটির OTT রিলিজ করা হচ্ছে এবং এটি ইভেন্টে পরিণত হয়েছে।

Advertisement

“পথুগাড্ডার” অফিসিয়াল ট্রেলার এবং প্লট:

পথুগাড্ডার ট্রেলারে গভীর ও টানটান গল্পের কিছু ঝলক দেখা যায়, যা দর্শকদের মধ্যে নানা ধরনের আবেগের ওঠাপড়ার অভিজ্ঞতা দেবে। একটি রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে রোমান্টিক যাত্রার মিলিত রূপ তুলে ধরা হয়েছে এই গল্পে, যারফলে একেবারে উচ্চ পর্যায়ের ড্রামায় পরিণত হয়েছে। গল্পটি আসলে একজন যুবক যুবতীকে নিয়ে, যারা রোমান্টিক ছুটি কাটানোর উদ্দেশ্যে রওনা দেয় এবং হটাৎ কিছু অজানা ব্যক্তিদের দ্বারা তাদের বাস ছিনতাই হয়ে যায় এবং গল্পটি ভয়ংকর মোড় নেয়। রোমান্টিক যাত্রার গল্প হঠাতই বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হয়। এক সময় যেটা শুধু এক রোমান্টিক যাত্রার অনুভব ছিল, তা ধীরে ধীরে রাজনৈতিক চক্রান্ত ও বিপদের মধ্যে টিকে থাকার এক মরিয়া লড়াইয়ে পরিণত হয়। সিনেমাটির ট্যাগলাইন “A Tale of Love” সিনেমাটির আবেগের গভীরতাকে হাইলাইট করেছে এবং এর সাথে পরিপুরকভাবে অ্যাকশন দৃশ্যও আছে।

“পথুগাড্ডার” কাস্ট এবং ক্রু:

সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে “শত্রু” এবং “প্রশান্ত কার্থী”কে। সহ-ভূমিকায় নবাগত “বিসময়া শ্রী”, ‘ভেঙ্কি', ‘প্রুধভি দণ্ডমুদি' এবং ‘আদভিক বন্দারুকে' দেখা যাবে। পরিচালক ‘Raksha Veeran' এটির স্ক্রিন-প্লে ও পরিকল্পনা করছে। অন্যদিকে ‘অনুপমা চন্দ্র' এবং ‘শরৎ চন্দ্র রেড্ডি' সিনেমাটির প্রযোজনায় আছেন। ‘রাহুল শ্রীবাস্তব' সিনেমেটোগ্রাফি নিয়ন্ত্রণ করেছেন এবং ‘শ্রবণ ভরদ্বাজ' সিনেমাটির মিউজিক কম্পোজ করেছেন। ‘মার্কাস এম', সুন্দরভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশকে বাড়িয়ে তুলে সিনেমাটিকে এক আকর্ষণীয় পটভূমি প্রদান করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Telugu OTT release, ETV Win, Pothugadda
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.