AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 এপ্রিল 2026 18:06 IST
হাইলাইট
  • অনেক সময় খুব সাধারণ কিছু কারণে এসির কুলিং পাওয়ার কমে যায়
  • এসির নোংরা এয়ার ফিল্টার ঘর ঠিকমতো ঠান্ডা না হওয়ার অন্যতম কারণ
  • AC ইউনিট ঘরের তুলনায় ছোট হলে পুরো জায়গা ঠান্ডা করতে হিমশিম খাবে

A dirty air filter can reduce your AC's cooling performance

Photo Credit: Samsung

বৈশাখে সূর্যের প্রবল তেজ থেকে একমাত্র আরাম দিতে পারে এয়ার কন্ডিশনার বা AC। কিন্তু যদি এসি চালিয়েও দেখা যায় ঘর ঠান্ডা হতে দেরি হচ্ছে, তাহলে শরীরের সমস্ত গরম সোজা মাথায় উঠে যায়। এসি গরমে ঠিকমতো ঠান্ডা করতে না পারলে, সেটি সবসময় শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র খারাপ হয়ে যাওয়া বা প্রযুক্তিগত সমস্যার লক্ষণ নাও হতে পারে। অনেক সময় খুব সাধারণ কিছু কারণে এসির কুলিং পাওয়ার কমে যায়। এই ধরনের সমস্যাগুলো বুঝতে পারলে নিজেই সমাধান করা যায়। তার পরেও ঠিক না হলে তখন মিস্ত্রি ডেকে রিপেয়ার করানোর প্রয়োজন হয়। চলুন দেখে নিই ঠিক কোন 5 কারণে AC ঘর ঠান্ডা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।

AC চালিয়েও ঘর ঠান্ডা না হওয়ার পাঁচ কারণ

1. এসি মেশিনের এয়ার ফিল্টার নোংরা হয়ে গেলে কুলিং হতে বেশি সময় লাগে। অনেক সময় ফিল্টারে ধুলো ময়লা জমে গেলে বাতাস চলাচল করতে বাধা পায়। ফলে ভিতরের গরম বাতাস টেনে নিয়ে ঘর ঠান্ডা করার প্রক্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না। তাই ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। কয়েক সপ্তাহ অন্তর ফিল্টার ধুয়ে ফেলা উচিৎ বা দরকার হলে সেটি পাল্টে নিন। এতে এয়ারফ্লো ভাল হবে।

Advertisement

2. এসি থেকে ঠিকমতো কুলিং এফেক্ট না পাওয়ার অন্যতম কারণ হল রেফ্রিরাজেন্ট বা গ্যাসের পরিমাণ কমে যাওয়া। এই গ্যাস ঘরের গরম বাতাস শুষে নিয়ে শীতল করার কাজ করে। এসি থেকে হিসহিস শব্দ শোনা বা পাইপের উপর বরফ জমলে বুঝতে হবে, গ্যাস লিকেজ হচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা নিজে হাতে সমাধানের চেষ্টা না করে একজন টেকনিশিয়ানকে ডাকা ভাল। তিনি লিকেজ ঠিক করে গ্যাস রিফিল করে দেবেন।

3. থার্মোস্ট্যাটে সমস্যা থাকলে এসি ঠিকমতো ঘর ঠান্ডা রাখতে পারে না। এসির এই অংশ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে৷ এটি সঠিকভাবে কাজ না করলে সিস্টেমে ভুল সিগন্যাল যেতে পারে। এই ক্ষেত্রে প্রথমে সেটিংস চেক করতে হবে৷ তারপরেও সমস্যা থাকলে টেকনিশিয়ানের সাহায্যে সেন্সর বা থার্মোস্ট্যাট ঠিক করতে হবে। একটি ছোট সেন্সরের গলদের কারণে এসির কুলিং সম্পুর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

4. এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কমপ্রেসর। এটি সম্পূর্ণ সিস্টেমে গ্যাস ঘুরিয়ে ঘর ঠান্ডা রাখার প্রক্রিয়া অব্যাহত রাখে। যদি এই যন্ত্র কাজ না করে বা স্টার্ট না নেয়, তাহলে এসি মেশিনের কার্যত কিছু করার থাকে না। সাধারণত কমপ্রেশন সারানোর খরচ বেশ ব্যয়বহুল।

Advertisement

5. এসি ইউনিট ঘরের তুলনায় ছোট হলে পুরো জায়গা ঠান্ডা করতে হিমশিম খাবে। তাই এসি কেনার সময় ঘরের মাপ অনুযায়ী সঠিক টন বেছে নেওয়া জরুরী। 100-120 স্কোয়ার ফুট ঘরের জন্য 0.8-1.0 টন এসিতে কাজ চলে যাবে। 120-150 ও 150-200 স্কোয়ার ফুট রুমের জন্য যথাক্রমে 1.0 ও 1.5 টন এসি লাগে। তার থেকেও বেশি আয়তনের ঘর ঠান্ডা রাখতে 1.5 থেকে 2.0 টন এসির প্রয়োজন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: AC, Air Conditioner, AC Cooling Tips
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.