আধারে নতুন ফিচার যোগ করল UIDAI

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুন 2018 17:11 IST

নতুন এক ফিচার যোগ করল ইউনিক আইডেন্টিফিকেশান অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এবার নাগরিকরা তাদের আধাস আপডেটের ইতিহাস দেখতে পাবেন। একাধিক সার্ভিসের জন্য এই তথ্য ডাউনলোড করা যাবে।
 
UIDAI এর সিইও অজয় ভুষণ পান্ডে বলেন, “এবার UIDAI ওয়েবসাইট থেকে নাগরিকরা নিজের আধারের আপডেটের ইতিহাস ডাউনলোড করতে পারবেন। এর মাধ্যমেই ঠিকানা বা অন্য তথ্য বদল হলে তার পক্ষে সওয়াল করতে পারবেন নাগরিকরা। আপাতত বিটা ভার্সানে এই সার্ভিস চালু হয়েছে।”
 
“এই পরিষেবা ব্যাবহারের জন্য নাগরিককে আধারের ওয়েবসাইট www.uidai.gov.in এ লগ ইন করতে হবে। এরপরে আধার আপডেট হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এখানে আধান নম্বর বা ভার্চুয়াল আইডি দিতে হবে। এর সাথেই দিতে হবে সিকিউরিটি ক্যাপচা। এরপরে তিনি নিজের ফোনে একটি OTP পাবেন। সেই OTP ওয়েবসাইটে দিলেই তিনি নিজের আধারের আপডেটের ইতিহাস দেখতে পাবেন। প্রয়োজনে প্রিন্ট করে নেওয়া যাবে এই তথ্য।” বলে জানিয়েছেন পান্ডে।
 
এক সূত্র মারফত জানা গিয়েছে নতুন এই ফিচারে ঠিকানা সহ আধার তৈরীর দিন থেকে যতবার বদল হয়েছে সব তথ্য পাওয়া যাবে। নাম, ঠিকানা, জন্মদিন, মোবাইল নম্বর, ইমেল সহ যে কোন পরিবর্তন এই আপডেটে দেখা যাবে।
 
UIDAI এর সিইও আরও বলেন, “এবার থেকে নাগরিকদের আরও বেশি সুরক্ষা দেবে নতুন এই ফিচার। কর্মক্ষেত্রে, নতুন চাকরি বা স্কুলে ভর্তির সময় নাগরিকদের কাজে আসবে এই ফিচারটি। বেশিরভাগ যায়গাতেই গত দুই বা তিন বছরের ঠিকানার প্রমান চাওয়া হয়। সেই ক্ষেত্রে এই তথ্য কাজে লাগবে।”
 
তিনি আরও বলেন, “ভারতে এখন সবথেকে ভরসাযোগ্য আইডি আধার। অনলাইন বা অফলাইন যে কোন সময়, যে কোন জায়গা থেকে এর ভ্যালিডিটি পরীক্ষা করে নেওয়া যায়।”
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Internet, India, Aadhaar, UIDAI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.