AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের

কৃত্রিম মেধার জনক হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন প্রশ্ন তুলেছেন, AI-এর মোকাবিলায় কিল সুইচ আদৌ কার্যকর হবে কিনা।

AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের

Photo Credit: Pexels/igovar

AI experts warn kill switch may not stop superintelligent AI

হাইলাইট
  • AI নিয়ন্ত্রণে কিল সুইচের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে
  • AI-এর জনকের মতে সুপারইন্টেলিজেন্ট এআই-কে থামানো কঠিন হতে পারে
  • বিশেষজ্ঞরা কিল সুইচের পাশাপাশি বহুমাত্রিক AI সেফটির পক্ষে
বিজ্ঞাপন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বের প্রথম সারির কৃত্রিম মেধার সংস্থার শীর্ষকর্তারাও কৃত্রিম মেধার বিকাশের গতিতে রাশ টানার পক্ষে কথা বলছেন। যে কোনও প্রযুক্তি জরুরি পরিস্থিতিতে থামিয়ে বা নিষ্ক্রিয় করার ব্যবস্থা কিল সুইচ নামে পরিচিত। ভবিষ্যতে অত্যন্ত উন্নত AI সিস্টেম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মানবজাতির জন্য ঝুঁকি সৃষ্টি করলে কিল সুইচই সহজ সমাধান বলে মনে করা হত। কিন্তু এআই নিয়ে কাজ করা একাধিক গবেষকদের মতে, এটি এআই-কে থামাতে যথেষ্ট ফলপ্রসূ নাও হতে পারে। এমনকি কৃত্রিম মেধার গডফাদার বা জনক হিসেবে পরিচিত কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন প্রশ্ন তুলেছেন, AI-এর মোকাবিলায় এই ধরনের কিল সুইচ আদৌ কার্যকর হবে কিনা।

AI নিয়ন্ত্রণে কিল সুইচের কার্যকারিতা নিয়ে সংশয় 

কিল সুইচের সাহায্যে কোনও সংস্থা তাদের এআই মডেল বন্ধ করতে পারে বা এআই সিস্টেমের কম্পিটিং পাওয়ার ব্যবহারের ক্ষমতা লুপ্ত করে দিতে পারে। কিন্তু ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই শাটডাউন করতে কিল সুইচ কাজে নাও লাগতে পারে। গবেষকদের দাবি, এআই তার ডেভেলপারের নিয়ন্ত্রণাধীন সিস্টেমের বাইরে ছড়িয়ে পড়লে কিল সুইচের কার্যকারিতা কমে যাবে।

সম্প্রতি CNN-এর সঙ্গে এক সাক্ষাৎকারে জিওফ্রে বলেন, সুপারইন্টেলিজেন্ট এআই সিস্টেমকে থামাতে কিল সুইচ বিশেষ কার্যকর হবে বলে তিনি মনে করেন না। এমনকি অত্যন্ত সক্ষম AI কিল সুইচের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। কৌশলে তাঁকে কিল সুইচ ব্যবহার না করার জন্য প্রভাবিত করতে পারে।

অ্যানথ্রপিকের সিইও দারিয়ো আমোদেই নিয়ন্ত্রণহীন AI-এর ভয়াবহ পরিণামের কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, AI এজেন্টরা কন্ট্রোলের বাইরে চলে গেলে ছ'মাস থেকে এক বছরের মধ্যে গোটা ইন্টারনেটের দখল নিতে পারে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্কের মতে, ভবিষ্যতে কোম্পানিগুলির এমন একটি কিল সুইচ প্রয়োজন হতে পারে, যা স্বাধীন কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা করা যাবে।

দারিয়ো আমোদেই-ও তাঁর সুরে সুর মিলিয়ে বলেছেন, কিল সুইচ কার্যকর হতে পারে। তবে সেটিকে কখনও AI সিস্টেমকে মেরে ফেলার প্রধান অস্ত্র হিসেবে দেখা উচিৎ না। তিনি এআই মডেলের নিয়মিত পরীক্ষা, বাইরের সংস্থার মাধ্যমে মূল্যায়ণ, ও এআই-এর ব্যবহার এবং মোতায়েনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রাখার উপর গুরুত্ব দিয়েছেন।

2024 সালে চ্যাটজিপিটির নির্মাতা OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান-ও একই মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এআই-এর জন্য কোনও 'ম্যাজিক রেড বাটন' নেই, যা চাপলেই সব সমাধান হয়ে যাবে। এআই সেফটি একটি ধারাবাহিক সিদ্ধান্তের বিষয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  2. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  3. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  4. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  5. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  6. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  7. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  8. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  9. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  10. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »