BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 ফেব্রুয়ারি 2026 20:10 IST
হাইলাইট
  • BSNL সস্তায় 3 মাস মেয়াদের OTT প্ল্যান চালু করেছে
  • এতে JioHotstar, SonyLIV, এবং Zee5 সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত
  • T20 বিশ্বকাপ ও IPL 2026 দেখতে আলাদা খরচ হবে না

BSNL's new add-on plan offering a 3 month subscription to JioHotstar, SonyLIV, and Zee5

Photo Credit: JioHotstar

BSNL সস্তায় একটি নতুন OTT প্ল্যান নিয়ে হাজির হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি গ্রাহকদের জন্য নয়া অ্যাড অন প্যাকের ঘোষণা করেছে। এটি তিন মাসের জন্য ইউজারদের JioHotstar, SonyLIV, এবং Zee5 সাবস্ক্রিপশন অফার করবে। এর ফলে T20 বিশ্বকাপের সমস্ত ম্যাচ ও IPL 2026 ঘরে বসে উপভোগ করা যাবে। আলাদা করে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশনের পিছনে খরচ করতে হবে না। শুধু লাইভ ক্রিকেট নয়, গ্রাহকরা বিভিন্ন ভাষায় সিনেমা, ওয়েব সিরিজ, এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট দেখতে পারবে। চলুন জেনে নিই, অ্যাড অন প্যাকটি কিনতে গেলে ঠিক কত টাকা খরচ করতে হবে।

BSNL এর 499 রিচার্জ প্ল্যানের সুবিধা ও ভ্যালিডিটি

বিএসএনএল তাদের নতুন অ্যাড অন প্যাকের দাম 499 টাকা রেখেছে ও ভ্যালিডিটি 90 দিন বা 3 মাস। গ্রাহকরা যে কোনও সক্রিয় প্ল্যানের সাথে এই অ্যাড অন চালু করতে পারবে, যার মাধ্যমে তিন মাস জিওহটস্টার, জিফাইভ, ও সনিলিভের অ্যাক্সেস পাবে। ব্যবহারকারীরা মোবাইল ডিভাইস ও টেলিভিশন — উভয় মাধ্যমে বিনোদন এবং স্পোর্টস ভিডিয়ো দেখতে পারবে।

প্রসঙ্গত, বিএসএনএল কম দামে একের পর এক প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করছে। গত মাসে সংস্থার তরফে স্পেশাল প্ল্যান চালুর ঘোষণা এসেছে। Bharat Connect 26 নামের রিচার্জ প্ল্যানের মেয়াদ 365 দিন। প্ল্যানের দাম 2,626 টাকা। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকার আশেপাশে খরচ হবে। গ্রাহকরা পুরো এক বছর আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 2.6 জিবি পর্যন্ত ডেটা, ও প্রতিদিন 100টি ফ্রি SMS ব্যবহার করতে পারবে। প্ল্যানটি ফেব্রুয়ারি 24 পর্যন্ত চালু থাকবে।

BSNL চলতি বছরের গোড়াতেই দেশের সব সার্কেলে ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে দুর্বল নেটওয়ার্ক থাকলে কিংবা নেটওয়ার্ক চলে গেলেও, গ্রাহকরা Wi-Fi বা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে অন্য নম্বরে ভয়েস কল করতে পারবে। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। VoWiFi এর মাধ্যমে কল করার জন্য এক পয়সাও খরচ হবে না।

সংস্থা দাবি করছে, VoWiFi সিস্টেমে কল মোবাইল নেটওয়ার্কের বদলে ওয়াই-ফাই এর মাধ্যমে সম্পন্ন হয়, যার কারণে নেটওয়ার্কের ওপর চাপ কমে যাবে। বর্তমান ফোন নম্বর ও ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই কল করা যাবে। কোনও থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে না। ফিচারের সুবিধা নিতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন। শুধুমাত্র ফোনের সেটিংস অপশনে গিয়ে ওয়াই-ফাই কলিং অপশন চালু করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.