27.5 কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিল হ্যাকাররা

8 মে পর্যন্ত একই ভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখন নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন 1 মে খুঁজে পাওয়া গেলেও 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।

27.5 কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিল হ্যাকাররা

এই তালিকা থেকে 27.5 কোটি ভারতীয় নাগরিকের নাম, ইমেল, মোবাইল নম্বর, মাইনে, জন্মের তারিখ সহ একাধিক ব্যক্তিগত তথ্য জানা যাবে

হাইলাইট
  • ইন্টারনেটে খোলা অবস্থায় পাওয়া গিয়েছে 27.5 কোটি ভারতীয়ের ব্যক্তিগত তথ্য
  • 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল
  • ‘ইউনিস্টেলার গ্রুপ’ নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে
বিজ্ঞাপন

সম্প্রতি ইন্টারনেটে আসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে 27.5 কোটি ভারতীয় নাগতিকের ব্যক্তিগত তথ্য। ইন্টারনেটে খোলা পরে থাকা এই তথ্য ব্যবহার করে নাগরিকদের চিহ্নিত করা যাবে। সম্প্রতি এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরী করা হয়েছিল। এই তালিকায় ‘ইন্ডাস্ট্রি', ‘রেসিউমে আইডি' সহ 27.5 কোটি ভারতীয় নাগরিকের নাম ঠিকানা ও বর্তমান মাইনে জানা গিয়েছে। এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই তালিকায়। খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে হ্যাকাররা।

1 মে Securitydiscovery.com ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ' নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে। এই তালিকা ফিরে পেতে ঐ হ্যাকার গ্রুপের সাথে যোগাযোগ করার বার্তা দেওয়া হয়েছে। এই ধরনের বিশাল পরিমান ব্যক্তিগত তথ্য সহ তালিকা হ্যাকারদের কাছে যাওয়ায় এতো মানুষের ব্যক্তিগত সুরক্ষা বিশাল প্রশ্নচিহ্নের সামনে পরেছে।

database mongoDB security discovery dot com Database Unsecured

110GB সাইজের এই তথ্যের তালিকা ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পরে ছিল
ছবি: Securitydiscovery.com

ডায়াচেঙ্কো জানিয়েছেন, এই তালিকার সন্ধান পাওয়ার সাথে সাথেই তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এর সাথে যোগাযোগ করেছিলেন। তবে 8 মে পর্যন্ত একই ভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখন নিয়েছেন।  তিনি আরও জানিয়েছেন 1 মে খুঁজে পাওয়া গেলেও 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।

database mongoDB india security discovery dot com Unsecured server

তবে এই তালিকার সঠিক মালিকের খোজ পাওয়া যায়নি। ডায়াচেঙ্কো জানিয়েছেন অজানা কোন ব্যক্তি বা সংস্থার কাছে এই তালিকা ছিল। এই তালিকায় মোট 275,265,298 ভারতীয় নাগরিকের ব্যক্রিগত তথ্য রয়েছে। এই সব ব্যক্তিরা বিভিন্ন সময় একাধিক জব পোর্টালে চাকরি খোঁজার জন্য এই তথ্য জানিয়েছিলেন।

এর আগেও ভারতীয় ডেটাবেসের সুরক্ষায় ভুল খুঁজে পেয়েছিলেন ডায়াচেঙ্কো। গত মাসে এক ভারতীয় রাজ্যের সার্ভার থেকে কয়েক লক্ষ গর্ভবতী মহিলার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে সামনে এসেছিল। তখনো এই সুরক্ষার ক্ষতি খুজে পেয়ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »