27.5 কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিনিয়ে নিল হ্যাকাররা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 মে 2019 14:56 IST
হাইলাইট
  • ইন্টারনেটে খোলা অবস্থায় পাওয়া গিয়েছে 27.5 কোটি ভারতীয়ের ব্যক্তিগত তথ্য
  • 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল
  • ‘ইউনিস্টেলার গ্রুপ’ নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে

এই তালিকা থেকে 27.5 কোটি ভারতীয় নাগরিকের নাম, ইমেল, মোবাইল নম্বর, মাইনে, জন্মের তারিখ সহ একাধিক ব্যক্তিগত তথ্য জানা যাবে

সম্প্রতি ইন্টারনেটে আসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে 27.5 কোটি ভারতীয় নাগতিকের ব্যক্তিগত তথ্য। ইন্টারনেটে খোলা পরে থাকা এই তথ্য ব্যবহার করে নাগরিকদের চিহ্নিত করা যাবে। সম্প্রতি এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন। বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরী করা হয়েছিল। এই তালিকায় ‘ইন্ডাস্ট্রি', ‘রেসিউমে আইডি' সহ 27.5 কোটি ভারতীয় নাগরিকের নাম ঠিকানা ও বর্তমান মাইনে জানা গিয়েছে। এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে এই তালিকায়। খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে হ্যাকাররা।

1 মে Securitydiscovery.com ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ' নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নিয়েছে। এই তালিকা ফিরে পেতে ঐ হ্যাকার গ্রুপের সাথে যোগাযোগ করার বার্তা দেওয়া হয়েছে। এই ধরনের বিশাল পরিমান ব্যক্তিগত তথ্য সহ তালিকা হ্যাকারদের কাছে যাওয়ায় এতো মানুষের ব্যক্তিগত সুরক্ষা বিশাল প্রশ্নচিহ্নের সামনে পরেছে।

Advertisement

110GB সাইজের এই তথ্যের তালিকা ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পরে ছিল
ছবি: Securitydiscovery.com

ডায়াচেঙ্কো জানিয়েছেন, এই তালিকার সন্ধান পাওয়ার সাথে সাথেই তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এর সাথে যোগাযোগ করেছিলেন। তবে 8 মে পর্যন্ত একই ভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখন নিয়েছেন।  তিনি আরও জানিয়েছেন 1 মে খুঁজে পাওয়া গেলেও 23 এপ্রিল থেকে ইন্টারনেটে এই তালিকা খোলা পরে ছিল।

Advertisement

তবে এই তালিকার সঠিক মালিকের খোজ পাওয়া যায়নি। ডায়াচেঙ্কো জানিয়েছেন অজানা কোন ব্যক্তি বা সংস্থার কাছে এই তালিকা ছিল। এই তালিকায় মোট 275,265,298 ভারতীয় নাগরিকের ব্যক্রিগত তথ্য রয়েছে। এই সব ব্যক্তিরা বিভিন্ন সময় একাধিক জব পোর্টালে চাকরি খোঁজার জন্য এই তথ্য জানিয়েছিলেন।

Advertisement

এর আগেও ভারতীয় ডেটাবেসের সুরক্ষায় ভুল খুঁজে পেয়েছিলেন ডায়াচেঙ্কো। গত মাসে এক ভারতীয় রাজ্যের সার্ভার থেকে কয়েক লক্ষ গর্ভবতী মহিলার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে সামনে এসেছিল। তখনো এই সুরক্ষার ক্ষতি খুজে পেয়ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Data Leak, Hack
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  2. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  3. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  4. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  5. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  6. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  7. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  8. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  9. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  10. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.