Swiggy, Zomato-তে ভুয়ো রেস্তোরাঁ; হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 15:20 IST

2020 সালের শেষে ভারতে অনলাইন খাবার ডেলিভারির বাজার 4 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে

নববর্ষের প্রাক্কালে নয়ডার সেক্টর 143 এর বাসিন্দা 11 বছর বয়সী সাইশা একটি লোভনীয় ব্ল্যাক ফরেস্ট কেক খেতে চেয়েছিল। এর পরে Swiggy ওপেন করে কাছাকাছি সব দোকানের কেকের মেনু দেখে অবশেষে অর্ডার দেওয়া হয়েছিল। অর্ডার করার 30 মিনিট পরে Swiggy-র তরফ থেকে একটি টেলিফোন আসে। ফোনের ওপারে কোম্পানির প্রতিনিধি দুঃখ প্রকাশ করে বলেন যে দোকান থেকে অর্ডার করা হয়েছে সেই দোকানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। একাধিক ডেলিভারি বয় দোকানের লোকেশনে পৌঁছেও নির্দিষ্ট দোকান খুঁজে পাননি। এর পরে কোম্পানির প্রতিনিধির তরফ থেকে অর্ডার বাতিল করে দেওয়ার অনুরোধ জানানো হয়।

একই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে কয়েক মাস আগে Swiggy তে রাতের খাবার অর্ডার করার পর ডেলিভারি বয় সেখানে পৌঁছে ফোনে জানিয়েছিলেন দোকান বন্ধ থাকার কারণে ডেলিভারি সম্ভব নয়। অর্ডার বাতিল করার আবেদন জানানো হয়েছিল।

দোকান যদি বন্ধ থাকে কীভাবে খাবার ডেলিভারি অ্যাপে অর্ডার করা সম্ভব? ডেলিভারি বয় দোকান খুঁজে না পেলে কীভাবে অর্ডার করা সম্ভব? আপাতত এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে।

অনেকক্ষণ রোবটের সাথে কথা বলে সময় নষ্ট করার পরে অবশেষে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানোর পরে কোম্পানির তরফ থেকে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু মেলেনি।

যদিও এই তালিকায় শুধুমাত্র Swiggy একা নয়। সম্প্রতি দিল্লির খান মার্কেটের একটি রেস্তোরাঁ থেকে দুপুরের খাবার অর্ডার করেন এক দম্পতি। টেলিফোনে তাঁদের জানানো হয়েছিল অনেক দিন আগেই এই রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

এই ঘটনার পরে প্রশ্ন উঠছে কীভাবে এই ভুয়ো রেস্তোরাঁগুলি খাবার ডেলিভারি অ্যাপে রমরমিয়ে ব্যবসা করছে? এর ফলে গ্রাহককে বিনা কারণে হয়রানির স্বীকার হতে হচ্ছে।

সম্প্রতি  INAS কে Swiggy-র মুখপাত্র জানিয়েছেন, “এই কাজের জন্য আলাদা একটি দল রয়েছে। যে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে অথবা আমাদের গুণমান বজায় রাখতে পারছেন না সেই রেস্তোরাঁগুলিকে চিহ্নিত করা হয়।”

তিনি আরও বলেন, “গ্রাহক কোন অভিযোগ জানালে অথবা কোন রেস্তোরাঁ বন্ধ হলে সঠিক তদন্তের পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

Advertisement

Zomato-র তরফ থেকে জনানো হয়েছে কোন কারণে সাময়িক বা পাকাপাকিভাবে রেস্তোরাঁ বন্ধ হলে সাথে সাথে অনলাইনে অর্ডার নেওয়া বন্ধ হয়। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Swiggy
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  2. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  3. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  4. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  5. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  6. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  7. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  8. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  9. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  10. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.