Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?

Google গুগল তাদের ইন্টার্নাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Jetski-এর মাধ্যমে কর্মীদের Hydrogen AI ব্যবহারের সুযোগ দিচ্ছে।

Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?

Photo Credit: Unsplash/BoliviaInteligente

Google is reportedly testing a new AI model called Hydrogen

হাইলাইট
  • Google টেস্ট করছে Hydrogen নামে একটি নতুন AI মডেল
  • এটি মূলত দ্রুত কাজ করা ও কম রিসোর্স ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে
  • অভ্যন্তরীণ বার্তায় একে খুবই 'সক্ষম, দ্রুত, ও দক্ষ' বলে বর্ণনা করা হয়েছে
বিজ্ঞাপন

পর্যায় সারণি বা পিরিয়ডিক টেবিলের সবচেয়ে হালকা মৌল হল হাইড্রোজেন। এবার Google নাকি এই নামেই একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স মডেল পরীক্ষা করছে। টেক জায়ান্টটি অভ্যন্তরীণভাবে Hydrogen AI-এর পরীক্ষা শুরু করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, এটি Gemini 4 সিরিজের অধীনে লঞ্চ হতে পারে। সংস্থার কর্মীদের পাঠানো বার্তায় হাইড্রোজেন এআই-কে খুবই 'সক্ষম, দ্রুত, এবং দক্ষ' বলে বর্ণনা করা হয়েছে। গুগল তাদের ইন্টার্নাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Jetski-এর মাধ্যমে কর্মীদের মডেলটি ব্যবহারের সুযোগ দিচ্ছে। Gemini 4 Carbon প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই কোম্পানির নতুন এআই মডেলের খবর প্রকাশ্যে এসেছে।

Google টেস্ট করছে Hydrogen AI মডেল

বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুসারে, গুগলের অন্দরমহলে নতুন মডেলটিকে হাইড্রোজেন নামে ডাকা হচ্ছে। এটি মূলত দ্রুত কাজ করা ও কম রিসোর্স ব্যবহার করে আরও দক্ষতার সঙ্গে উত্তর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।

কৃত্রিম মেধার দৌড়ে ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ কোনঠাসা হচ্ছে গুগল। গত কয়েক মাসে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল টেকমহলে। Gemini 3.5 প্রকাশের পরিকল্পনা প্রথমে পিছিয়ে যায়৷ তারপর সেই প্ল্যানই বাতিল হয়ে যায়। কিন্তু তারপর Gemini 4 সিরিজের হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছে সংস্থা।

অক্টোবরের শেষে Gemini 4 Carbon নামে এক নতুন ফ্রন্টিয়ার AI মডেল নিয়ে এসেছে কোম্পানি, যা কোডিং, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, এবং সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করতে পারদর্শী। সংস্থা দাবি করছে, মডেলটি সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বার করা, সম্ভাব্য সাইবার হামলার আঁচ পাওয়া, ও সিস্টেমে ত্রুটি মেরামতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। মডেলটি বর্তমানে পেইড প্ল্যানে রয়েছে। অর্থাৎ টাকা দিয়ে ব্যবহার করতে হয়।

Hydrogen AI মডেল ফ্রি-তে ব্যবহার করা যাবে, নাকি পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় আসবে, তা জানা যায়নি। একজন কর্মী বিজনেস ইনসাইডারকে বলেছেন, নতুন মডেলটি গুগলের আগের ফ্ল্যাশ সিরিজের মডেলগুলির মতো কাজ করে। জানিয়ে রাখি, বর্তমানে Gemini অ্যাপের মাধ্যমে ফ্ল্যাশ সিরিজের অন্যান্য এআই মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে থাকে সংস্থা।

প্রসঙ্গত, গুগল দাবি করছে তাদের Carbon AI মডেল OpenAI-এর GPT-6 Astra, Anthropic-এর Claude Opus 5.5, এবং Claude Fable 5.1-এর সঙ্গে তুলনায় 17টি বেঞ্চমার্কের মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে। এটি সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত করার ক্ষমতা যাচাইয়ের প্ল্যাটফর্ম SEC-bench Pro-তে 88.2 শতাংশ স্কোর করেছে।

সম্ভাব্য নিরাপত্তা ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব কিনা, তা পরীক্ষা করার দক্ষতা বিচার করে ExploitGym বেঞ্চমার্ক। এই টেস্টে 54.8 শতাংশ স্কোর করেছে মডেলটি। Gemini 4 Carbon ডেভেলপমেন্ট টেস্টেও ভাল ফলাফল করেছে। এটি WebDev Arena-তে চতুর্থ স্থান দখল করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  2. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  3. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  4. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  5. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  6. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  7. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  8. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  9. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  10. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »