লম্বা ভ্যালিডিটির প্ল্যানে 50 শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে হাজির Netflix

ভারতে নতুন লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হল Netflix। সম্প্রতি Gadgets 360 কে এই খবর নিশ্চিত করেছে মার্কিন স্ট্রিমিং কোম্পানিটি। এই প্রথম ভারতে Netflix গ্রাহকরা ছয় মাস ও এক বছরের সাবস্ক্রিপশন করতে পারবে।

লম্বা ভ্যালিডিটির প্ল্যানে 50 শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে হাজির Netflix

Photo Credit: Twitter/ Tanmay Patel

লম্বা ভ্যালিডিটির প্ল্যানে 50 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে Netflix

হাইলাইট
  • 199 টাকা থেকে Netflix মাসিক প্ল্যান শুরু হয়
  • এবার লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ হল
  • 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে
বিজ্ঞাপন

ভারতে নতুন লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হল Netflix। সম্প্রতি Gadgets 360 কে এই খবর নিশ্চিত করেছে মার্কিন স্ট্রিমিং কোম্পানিটি। এই প্রথম ভারতে Netflix গ্রাহকরা ছয় মাস ও এক বছরের সাবস্ক্রিপশন করতে পারবে। এর ফলে কম দামে লম্বা ভ্যালিডিটির মোবাইল, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম প্ল্যান সাবস্ক্রাইব করা যাবে। এই মুহূর্তে নির্বাচিত গ্রাহকদের জন্য এই প্ল্যান শুরু হয়েছে।

199 টাকা থেকে Netflix মাসিক প্ল্যান শুরু হয়। যদিও পরীক্ষামুলক ভাবে তিন মাস, ছয় মাস ও এক বছর ভ্যালিডিটির প্ল্যান নিয়ে হাজির হয়েছে মার্কিন কোম্পানিটি।

তিন মাস প্ল্যানের দাম 2,397 টাকা থেকে কমে 1,919 টাকা হয়েছে। এই প্ল্যানে থাকছে 20 শতাংশ ডিসকাউন্ট। ছয় মাস ভ্যালিডিটির প্ল্যানে 30 শতাংশ দাম কমে 3,359 টাকা খরচ হবে। এক বছর ভ্যালিডিটি প্ল্যানে মিলবে 50 শতাংশ ছাড়। এই প্ল্যানের জন্য গ্রাহককে 4,799 টাকা খরচ করতে হবে। 799 টাকা মাসিক প্ল্যান 12 মাস ব্যবহারের খরচ হয় 9,588 টাকা।

netflix

12 মাস ভ্যালিডিটির প্ল্যানে 50 শতাংশ ছাড় দিচ্ছে Netflix 

সম্প্রতি উদয়পুরের এক ব্যক্তি ট্যুইটারে প্রথম Netflix  লম্বা ভ্যালিডিটির প্ল্যানগুলির খবর সামনে আনেন।

2016 সালের জানুয়ারি মাসে ভারতে বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে পরিষেবা শুরু করেছিল। এর পরে শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে আসে স্ট্রিমিং সার্ভিস। এই মুহূর্তে ভারতে Netflix মাসিক প্ল্যান শুরু হয় 199 টাকা থেকে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »