দেশের ইন্টারনেট পরিষেবায় চাপ কমাতে স্ট্রিমিংয়ে লাগাম টানল Netflix

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 মার্চ 2020 13:41 IST
হাইলাইট
  • ভিডিও রেসোলিউশন একই থাকবে
  • বিট রেট কমবে
  • এখনও কোন ব্যবস্থা নেয়নি YouTube

Photo Credit: Akhil Arora/Gadgets 360

করোনাভাইরাসের কারণে ‘তালাবন্ধ' প্রায় গোটা দেশ। সবাই বাড়ি থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন। অনেকে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। ভিডিও স্ট্রিমিং হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ার কারণে দেশের ইন্টারনেট পরিকাঠামো স্লো হয়ে যেতে পারে। ফলে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিল Netflix। কোয়ালিটি কমলেও রেসলিউশনে কোন তফাৎ হবে না। এখনও HD ও 4K ভিডিও স্ট্রিম করা যাবে। যদিও ভিডিওর বিট রেট আগের থেকে অনেকটা কমিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং কোম্পানিটি।

সম্প্রতি ইউরোপে হাই ডেফিনিশনের পরিবর্তে স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিম করতে শুরু করেছিল Netflix। যদিও ভারতে রেসোলিউশন কমানোর সিদ্ধান্ত নেয়নি কোম্পানিটি। ভারতে Netflix -এর সবথেকে জনপ্রিয় প্ল্যানে HD স্ট্রিম করা যায় না। তাই বেশিরভাগ গ্রাহক স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিম করছেন।

Hotstar জানিয়েছে বেশিরভাগ গ্রাহক বিনামূল্যে পরিষেবা ব্যবহার করেন। শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকরাই HD স্ট্রিম করতে পারেন। তাই সারা দেশে খুব বেশি গ্রাহক এই মুহূর্তে হাই ডেফিনিশন স্ট্রিম করছেন না।

নতুন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা করে দিল JioFiber

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এছাড়াও ভারতে স্ট্রিমিং বাজারে Netflix-এর জনপ্রিয়তা খুব বেশি না। ভারতে স্ট্রিমিং দুনিয়ায় এক নম্বরে রয়েছে YouTube। Gadgets 360-র তরফ থেকে এই বিষয়ে একাধিকবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি। ইউরোপে Netflix-এর সঙ্গেই স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল Youtube।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Netflix, Netflix India, Coronavirus, COVID 19
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.