বাড়ি বসেই মিলবে মদ, ডেলিভারি শুরু করতে পারে Zomato

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 মে 2020 12:12 IST
হাইলাইট
  • চলতি সপ্তাহে গোটা দেশের মদের দোকান খুলেছে
  • এই মুহূর্তে অনলাইন ডেলিভারির সুবিধা নেই
  • এই বিষয়ে কোন মন্তব্য করেনি Zomato

বাড়ি বসেই মিলতে পারে মদ। সাম্প্রতিক রিপোর্টে অন্তত এমনই জানা দিয়েছে। করোনাভাইরাস লকডাউনের কারণে দেশে মদের চাহিদা তুঙ্গে। একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী এই পরিস্থিতিতে মদ ডেলিভারি শুরু করতে পারে Zomato।

খাবার ছাড়াও ইতিমধ্যেই সবজি ও মুদিখানা জিনিস ডেলিভারি শুরু করেছে Zomato। করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বহু রেস্টুরেন্ট বন্ধ হয়েছে। এছাড়াও সংক্রমণের ভয়ে মানুষ রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার কমিয়েছেন।

Advertisement

25 মার্চ গোটা দেশে মদের দোকান বন্ধ হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মদের দোকান খোলার অনুমতি মিলেছে। এর ফলে সারা দেশেই মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে।

মদের বিক্রিতে লাগাম টানতে ইতিমধ্যেই মদে বিশেষ ‘করোনা ফি' চাপিয়েছে দিল্লি সরকার। এই জন্য মদের দামের উপরে অতিরিক্ত ৭০ শতাংশ কর দিতে হচ্ছে। মুম্বাইতে মদের দোকান খোলার দুই দিনের মধ্যে তা বন্ধ হয়েছে।

এই মুহূর্তে ভারতে মদ ডেলিভারির কোন ব্যবস্থা নেই। এবার সেই কাজ শুরু করতে চলেছে Zomato।

Advertisement

ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে লেখা এক চিঠিতে Zomato প্রধান মহিত গুপ্তা জানিয়েছেন, “প্রযুক্তি ব্যবহার বাড়ি বাড়ি মদ পৌঁছে দিলে মানুষ দায়বদ্ধ ভাবে সুরাপান করনে পরবেন।”

ভারতে বিভিন্ন রাজ্যে 18 থেকে 25 বছরের মধ্যে মদ্যপানের বয়স শুরু হয়। আপাতত যে সব এলাকায় করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ কম সেই সব এলাকায় মদ ডেলিভারির পরিকল্পনা করছে Zomato।

ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজ্যগুলিকে মদ ডেলিভারির অনুমতি নেওয়ার আবেদন জানিয়েছেন। এর ফলে লকডাউনের রাজ্যগুলির রোজগার বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

লকডাউনের সময় মদের ডেলিভারি শুরু হলে মানুষ মদ কেনার জন্য বাইরে যাওয়া বন্ধ করবেন। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato, Coronavirus, COVID 19, Alcohol
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.