গোমাংস ডেলিভারিতে অনিচ্ছা, প্রতিবাদে Zomato কর্মীরা

“Zomato -র দাদাগিরি চলবে না।” প্রতিবাদ সভায় আওয়াজ তোলেন কর্মীরা।

গোমাংস ডেলিভারিতে অনিচ্ছা, প্রতিবাদে Zomato কর্মীরা
বিজ্ঞাপন

গোমাংস ডেলিভারিতে অনিচ্ছা প্রকাশ করেছেন Zomato কর্মীরা। এই কারনে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ করেছেন Zomato ডেলিভারি কর্মীরা। রবিবার হাওড়ায় এই ঘটনা ঘটেছে। কর্মীদের দাবি তাদের গোমাংশ ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে। সোমবার কলকাতার একাধিক জায়গায় কোম্পানির ডেলিভারি কর্মীরা জানিয়েছেন তারা পর্ক ও বিফ ডেলিভারি করবেন না। Zomato  জানিয়েছে ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

“আমাদের প্রাপ্য টাকার জন্য আমরা লড়াই করছি। এছাড়াও আমাদের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে গিয়ে আমাদের গোমাংস ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে।” প্রতিবাদের সময় জানিয়েছেন এক কর্মী। তাদের অভিযোগ কোম্পানি কর্মীদের ধর্মীয় ভাবাবেগকে সম্মান দিচ্ছে না।

“Zomato -র দাদাগিরি চলবে না।” প্রতিবাদ সভায় আওয়াজ তোলেন কর্মীরা।

“আমাদের দাবি না শুনেই আমাদের পর্ক ও বিফ ডেলিভার করতে বাধ্য করছে কোম্পানি। হিন্দুরা গোমাংস ডেলিভার করতে চান না, মুসলিমরা শুকরের মাংস ডেলিভার করতে চান না। কয়েক দিন আগেই আমাদের জানানো হয়েছিল শুকরের মাংস ডেলিভার করতে হবে। আমরা এই কাজ করতে চাই না। কোন শর্তেই আমরা শুকরের মাংস ডেলিভার করব না। এই কারনে আমাদের টাকা আটকে রেখেছে কোম্পানি।” জানিয়েছেন মৌসিন আখতার নামে এক ডেলিভারি বয়।

“আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলছে কোম্পানি। এমনকি ধমক দেওয়া হচ্ছে আমাদের। হিন্দু ডেলিভারি কর্মীদের গোমাংস ডেলিভার করতে বাধ্য করা হচ্ছে। আমরা কোম্পানিকে ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।” বলেন এক Zomato কর্মী।

রাজ্যের সেচ মন্ত্রী রাজিব ব্যানার্জী Zomato কর্মীদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে বলেন, “কোম্পানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কর্মীদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলার অধিকার নেই কোম্পানির। কর্মীদের দাবি মেনে নেওয়া উচিত কোম্পানির।”

এক বিবৃতিতে Zomato জানিয়েছে, “সামান্য কিছু কর্মী এই প্রতিবাদ শুরু করেছেন।” ইতিমধ্যেই সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা চলছে।

“ভারিত এক বিশাল দেশ। এখানে খাবারের জন্য আলাদা ডেলিভারি কর্মী রাখা সম্ভব নয়। কাজে আসার আগে কর্মীদের রোজকার সমস্যা মাথায় রাখা প্রয়োজন। আমাদের সব কর্মী এই কথা বোঝেন। হাওড়াতে কিছু কর্মী প্রতিবাদ শুরু করেছেন। আমরা সমাধানের পথ খুঁজছি।”

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  2. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  3. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  4. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  5. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  6. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  7. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  8. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  9. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »