Apple তাদের Mac Studio মডেলে বেশ কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে।
Photo Credit: Apple
Apple may changes various internals for the Mac Studio
Apple-এর Mac Studio কম্পিউটার ইউজারদের কাছে যেন স্বর্গের মতো। আকারে ছোট হলে কি হবে, পুরো ধামাকা পারফরম্যান্স। এই শক্তিশালী কম্প্যাক্ট ডেস্কটপ মূলত পেশাদার ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, এবং প্রোগ্রামারদের জন্য তৈরি। মার্কিন টেক জায়ান্টটি গত বছর M3 Ultra ও M4 Max প্রসেসর চালিত নতুন ম্যাক স্টুডিও লঞ্চ করেছিল। Apple ইতিমধ্যেই ওয়ার্কস্টেশন দুটির আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু করে দিয়েছে। প্রথম মডেলটি হাই-এন্ড M5 সিরিজের সিলিকন চিপের সঙ্গে চলতি বছর বাজারে আসতে পারে। অন্য মডেলটি 2028 সালে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর কী কী তথ্য প্রকাশ্যে এল?
ব্লুমবার্গের সাংবাদিক Mark Gurman তাঁর সাপ্তাহিক নিউজলেটারে দাবি করেছেন যে, Apple চলতি বছর আরও শক্তিশালী M5 Ultra প্রসেসর দ্বারা চালিত নতুন Mac Studio আনার পরিকল্পনা করছে। আবার 2028 সালে ম্যাক স্টুডিও M7 Ultra চিপসেট দিয়ে আপগ্রেড করতে পারে কোম্পানি।
রিপোর্ট অনুসারে, Apple তাদের Mac Studio মডেলে বেশ কিছু অভ্যন্তরীণ পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেডের মধ্যে অন্যতম হতে পারে উন্নত হিট সিঙ্ক, যা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। এই পদক্ষেপের পিছনে কারণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টাস্ক৷।
মনে করা হচ্ছে, সংস্থা ভবিষ্যতের জন্য ম্যাক স্টুডিওকে বেশি অন-ডিভাইস AI ওয়ার্কলোড নেওয়ার জন্য প্রস্তুত করছে। কুলিং সিস্টেমে আপগ্রেড এলে সেই কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে। তবে সংস্থা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত, M4 Max ও M3 Ultra প্রসেসর চালিত Mac Studio গত বছর মার্চে ভারতে এসেছিল। বর্তমানে M4 Max বিক্রি হচ্ছে 2.79 লক্ষ টাকায়৷ অন্য দিকে, হাই-এন্ড M3 Ultra ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 5.99 লক্ষ টাকায়।
Mac Studio M4 Max ডেস্কটপে 16টি কোরযুক্ত CPU এবং 40 কোরের GPU দেওয়া হয়েছে। এটি 128 জিবি ইউনিফায়েড মেমোরি ও 8 টিবি পর্যন্ত SSD স্টোরেজের সঙ্গে কনফিগার করা যাবে। এতে Apple ইন্টেলিজেন্স ও বিভিন্ন অন-ডিভাইস AI মডেল চালানো যাবে। কনটেন্ট ক্রিয়েটর ও গেমারদের কথা মাথায় রেখে ডাইনামিক ক্যাচিং ও সেকেন্ড জেনারেশন রে ট্রেসিং ইঞ্জিনের মতো উন্নত গ্রাফিক্স আর্কিটেকচার রয়েছে।
M3 Ultra চিপ চালিত Mac Studio মোট 512 জিবি ইউনিফায়েড মেমোরি ও 16 টিবি পর্যন্ত SSD স্টোরেজের সঙ্গে কনফিগার করা যাবে। এতে 32টি কোরযুক্ত CPU এবং 80 কোরের GPU দেওয়া হয়েছে। ডেস্কটপের 32 কোরের নিউরাল ইঞ্জিন অন-ডিভাইস AI ও মেশিন লার্নিংয়ে সাহায্য করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Huawei Mate 90 Series Launch Timeline Revealed in New Leak; Mate XT 2 May Arrive Separately
Xiaomi, Apple, Google Reportedly Join Hands to Advance Qi 50W Wireless Charging Standard