বিশ্বনাথ আকুথতা নামের 27 বছরের ভারতীয় ছাত্রের বিরূদ্ধে বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার খারাপ করার অভিযোগ উঠেছে। 59 টি কম্পিউটারের দাম 51,109 মার্কিন ডলার (প্রায় 35,46,700 টাকা)।
Photo Credit: USB Kill
USB Killer v3 থাম্ব ড্রাইভ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার নষ্ট করা হয়েছে
USB Killer নামে একটি থাম্ব ড্রাইভ ব্যবহার করে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার খারাপ করা হয়েছে। অভিযোগ এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। অ্যামাজনে এই USB ড্রাইভ বিক্রি হচ্ছে। বিশ্বনাথ আকুথতা নামের 27 বছরের ভারতীয় ছাত্রের বিরূদ্ধে বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার খারাপ করার অভিযোগ উঠেছে। এই কম্পিউটারগুলির দাম 51,109 মার্কিন ডলার (প্রায় 35,46,700 টাকা)। এছাড়াও 7,362 মার্কিন ডলার (প্রায় 5,10,900 টাকা) এই ঘটনার তদন্ত ও নতুন কম্পিউটার কিনে ইনস্টল করতে খরচ হয়েছে। ঐ ভারতীয় ছাত্র এই টাকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও 10 বছরের কারাদন্ড দেওয়া হয়েছে বিশ্বনাথকে।
14 ফেব্রুয়ারী এই ঘটনার সূত্রপাত। এই কম্পিউটারগুলি ধ্বংশ করার সময় নিজের ভিডিও তুলছিলেন বিশ্বনাথ। এই ভিডিওতে বিশ্বনাথকে বলতে শোনা গিয়েছে “আমি এই কম্পিউটারটা খারাপ করে ফেলবো।” এরপরে কম্পিউটার খারাপ হওয়ার পরে সে বলে, “কম্পিউটার থাকার হয়ে গিয়েছে।” কেন বিশ্বনাথ এই অপরাধ করেছে তা জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলি খারাপ করার জন্য একটি পেন ড্রাইভ ব্যবহার করেছিল ঐ ভারতীয় ছাত্র। অনলাইনে সহজেই এই ধরনের পেন ড্রাইভ কিনতে পাওয়া যায়। শুরুতে এই পেন ড্রাইভ চার্জ করা হয় পরে ডিসচার্জ করলে এই পেন ড্রাইভ কম্পিউটারের হার্ডওয়্যার নষ্ট করে দেয়। এই ভাবে 59 টি কম্পিউটার, 7 টি মনিটর খারাপ করেছে সে।
এই অপরাধের জন্য 10 বছর কারাদন্ডের সাথেই 250,000 মার্কিন ডলার (প্রায় 17,349,100 টাকা) জরিমানা হয়েছে বিশ্বনাথের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999