নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ে 35 লক্ষ টাকার কম্পিউটার খারাপ করে 10 বছর কারাদন্ড ভারতীয় ছাত্রের

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 এপ্রিল 2019 12:36 IST
হাইলাইট
  • 27 বছরের ভারতীয় ছাত্রের বিরূদ্ধে 59 টি কম্পিউটার খারাপ করার অভিযোগ উঠেছে
  • 10 বছর কারাদন্ডের সাথেই 250,000 মার্কিন ডলার জরিমানা হয়েছে তার
  • USB Killer নামে একটি পেন ড্রাইভ ব্যবহার করে এই কাজ করা হয়েছে

USB Killer v3 থাম্ব ড্রাইভ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার নষ্ট করা হয়েছে

Photo Credit: USB Kill

USB Killer নামে একটি থাম্ব ড্রাইভ ব্যবহার করে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার খারাপ করা হয়েছে। অভিযোগ এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। অ্যামাজনে এই USB ড্রাইভ বিক্রি হচ্ছে। বিশ্বনাথ আকুথতা নামের 27 বছরের ভারতীয় ছাত্রের বিরূদ্ধে বিশ্ববিদ্যালয়ের 59 টি কম্পিউটার খারাপ করার অভিযোগ উঠেছে। এই কম্পিউটারগুলির দাম 51,109 মার্কিন ডলার (প্রায় 35,46,700 টাকা)। এছাড়াও 7,362 মার্কিন ডলার  (প্রায় 5,10,900 টাকা) এই ঘটনার তদন্ত ও নতুন কম্পিউটার কিনে ইনস্টল করতে খরচ হয়েছে। ঐ ভারতীয় ছাত্র এই টাকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও 10 বছরের কারাদন্ড দেওয়া হয়েছে বিশ্বনাথকে।

14 ফেব্রুয়ারী এই ঘটনার সূত্রপাত। এই কম্পিউটারগুলি ধ্বংশ করার সময় নিজের ভিডিও তুলছিলেন বিশ্বনাথ। এই ভিডিওতে বিশ্বনাথকে বলতে শোনা গিয়েছে “আমি এই কম্পিউটারটা খারাপ করে ফেলবো।” এরপরে কম্পিউটার খারাপ হওয়ার পরে সে বলে, “কম্পিউটার থাকার হয়ে গিয়েছে।” কেন বিশ্বনাথ এই অপরাধ করেছে তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলি খারাপ করার জন্য একটি পেন ড্রাইভ ব্যবহার করেছিল ঐ ভারতীয় ছাত্র। অনলাইনে সহজেই এই ধরনের পেন ড্রাইভ কিনতে পাওয়া যায়। শুরুতে এই পেন ড্রাইভ চার্জ করা হয় পরে ডিসচার্জ করলে এই পেন ড্রাইভ কম্পিউটারের হার্ডওয়্যার নষ্ট করে দেয়। এই ভাবে 59 টি কম্পিউটার, 7 টি মনিটর খারাপ করেছে সে।

এই অপরাধের জন্য 10 বছর কারাদন্ডের সাথেই 250,000 মার্কিন ডলার (প্রায় 17,349,100 টাকা) জরিমানা হয়েছে বিশ্বনাথের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: USB Killer
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.