মডিউলার ডিজাইনে সামনে এল আরও শক্তিশালী নতুন Mac Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুন 2019 12:20 IST
হাইলাইট
  • নতুন Mac Pro তে থাকছে স্টিল বডি
  • Mac Pro এর ভিতরে রয়েছে 3.5 Hz Intel Xenon প্রসেসার
  • সহজেই আপগ্রেড করা যাবে এই কম্পিউটার

নতুন Mac Pro এর দাম শুরু হচ্ছে 5,999 মার্কিন ডলার থেকে

কয়েক বছর পরে Mac Pro আপডেট করল Apple। কোম্পানির নতুন প্রফেশানাল ডেক্সটপ ওরার্ক্সটেশনে যোগ হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন। নতুন Mac Pro কম্পিউটারে পাওয়া যাবে অবিশ্বাস্য স্পিড। Mac Pro এর সাথে ব্যবনহারের জন্যই নতুন 6K HDR ডিসপ্লে লঞ্চ করেছে কুপার্টিনোর কোম্পানিটি। 2019 সালের শেষ দিকে এই ডিভাইসগুলি বিক্রি শুরু হবে। নতুন এই দুই ডিভাইস লঞ্চ করে কোম্পানির বহু দিনের গ্রাহক প্রফেশয়ানাল কনটেন্ট ক্রিয়েটারদের মন জেতার চেষ্টা করেছে Apple। নতুন Mac Pro এর দাম শুরু হচ্ছে 5,999 মার্কিন ডলার (প্রায় 4.14.438 টাকা) থেকে। অন্যদিকে স্ট্যান্ড সহ নতুন ডিসপ্লের দাম শিউরু হচ্ছে 4,999 মার্কিন ডলার (প্রায় 3,45,353 টাকা) থেকে।

অন্যান্য Mac Pro এর মতোই নতুন Mac Pro তে থাকছে স্টিল বডি। সামনে থাকছে একটি মেশ প্যানেল। উপরে থাকছে একটি হ্যান্ডেল। PCIe স্লট ব্যবহার করে নতুন  Mac Pro আপডেট করা যাবে। PCIe ও Thunderbolt 3 পোর্ট ব্যবহার করে নতুন MPX মডিউলের মাধ্যমে ঠান্ডা থাকবে এই কম্পিউটার।

Advertisement

নতুন Mac Pro এর ভিতরে রয়েছে 8 কোর 3.5 Hz Intel Xeon প্রসেসার। সাথে থাকছে 12 কোর, 16 কোর, 24 কোর ও 28 কোর অপশান। সাথে থাকছে 1.5TB RAM। থাকছে 1400 W পাওয়ার সাপ্লাই আর 2TB PCIe SSD।

8 কোর Intel Xeon প্রসেসার, 32GB RAM, 256GB স্টোরেজ আর AMD Radeon Pro 580X গ্রাফিক্স কার্ড সহ নতুন Mac Pro বেস মডেলের দাম 5,999 মার্কিন ডলার।

কানেক্টিভিটির জন্য থাকছে Thunderbolt 3, USB Type-A, ডুয়াল 10Gigabit ইথারনেট পোর্ট, Wi-Fi 802.11ac আর Bluetooth 5।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.