কম র‍্যামের কম্পিউটার ও ল্যাপটপ 40 পার্সেন্ট দ্রুত করার দাবি Microsoft-এর

Windows 11 চালিত 8 জিবি র‍্যামের PC-তে এবার 20 শতাংশ বেশি রেসপন্স ও 40 শতাংশ দ্রুত মাল্টিটাস্কিং স্পিড পাওয়া যাবে।

কম র‍্যামের কম্পিউটার ও ল্যাপটপ 40 পার্সেন্ট দ্রুত করার দাবি Microsoft-এর

Photo Credit: Unsplash/Daniel Romero

Microsoft improves Windows 11 performance on 8GB RAM PCs

হাইলাইট
  • Windows 11 চালিত 8 জিবি র‍্যামের PC-তে 40 শতাংশ দ্রুত মাল্টিটাস্কিং হবে
  • স্টার্ট মেনু, সার্চ, ও রাইট-ক্লিকের মতো মতো কাজে রেসপন্স 20 শতাংশ বৃদ্ধি
  • Microsoft প্রয়োজনীয় র‍্যাম ও ডেটার জন্য মেমোরি কম্প্রেশন টিউন করেছে
বিজ্ঞাপন

8 জিবি র‍্যামের ডেস্কটপ এবং ল্যাপটপ এবার আগের তুলনায় 20 শতাংশ বেশি রেসপন্স দেবে। আবার একই সময়ে পিসি-তে একাধিক কাজ বা প্রোগ্রাম চালানো বা ব্যবসার করার সময় পারফরম্যান্স 40 শতাংশ দ্রুত হবে। বর্তমানে উৎপাদিত মেমোরি চিপের অধিকাংশ এআই ডেটা সেন্টারে চলে যাচ্ছে। ফলে যোগানে ঘাটতি সৃষ্টি হওয়ার কারণে র‍্যামের দাম লাগামছাড়া পর্যায়ে চলে গিয়েছে। বেশি দামের ল্যাপটপেও 8 জিবি র‍্যাম ফিরে এসেছে। তাই 8 জিবি র‍্যাম চালিত Windows 11 কম্পিউটারের কর্মদক্ষতা উন্নত করতে একাধিক নতুন আপডেট আনার কথা ঘোষণা করেছে মাইক্রোসফট (Microsoft)।

8 জিবি র‍্যামের PC-তে এবার 40 শতাংশ দ্রুত মাল্টিটাস্কিং

কম র‍্যামের ডিভাইসে উইন্ডোজ 11-এর পারফরম্যান্স নিয়ে ব্যবহারকারীদের একাংশের অভিযোগ দীর্ঘদিনের। তাই এবার মেমোরি অপ্টিমাইজেশনের জন্য তিনটি বিষয়ের উপর জোর দিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। প্রথমত, উইন্ডোজ 11 পিসি-তে মেমোরি আরও কার্যকর ভাবে ব্যবহার। দ্বিতীয়ত, যে সব কাজের জন্য তাৎক্ষণিক রেসপন্স প্রয়োজন, সেগুলো অগ্রাধিকার দেওয়া।

মাইক্রোসফটের শেষের পন্থা হল, উইন্ডোজ ও গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির মেমোরি ব্যবহার কমানো। 8 জিবি র‍্যাম থাকলেও যাতে ডিভাইস স্লো না হয়, তা নিশ্চিত করতে মেমোরি অপ্টিমাইজেশনে জোর দিচ্ছে সংস্থা। ইন্টার্নাল টেস্টে মাল্টিটাস্কিং স্পিড 40 শতাংশ দ্রুত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সংস্থার অনুকূল পরিবেশে পাওয়া এই ফলাফল সমস্ত ব্র্যান্ডের পিসি-র ক্ষেত্রে একই রকম নাও হতে পারে।

Microsoft জানিয়েছে, প্রয়োজনীয় র‍্যাম এবং ডেটার জন্য মেমোরি কম্প্রেশন টিউন করা হয়েছে। ফলে এখন আগের থেকে 2 জিবি বেশি অ্যাক্টিভ ডেটা র‍্যামে ধরে রাখা সম্ভব হবে। আগে এই ডেটার কিছুটা অংশ স্টোরেজের ঘরে সরিয়ে রাখতে হত। কোনও অ্যাপ বা ব্রাউজার ট্যাব খুলে রেখে অন্য কাজে গিয়ে পরে সেখানে ফিরে এলে সেগুলি নতুন রিলোড হওয়ার সম্ভাবনা কমবে।

মাইক্রোসফটের দাবি, উইন্ডোজের রেপসন্স 20 শতাংশ বৃদ্ধির বিষয়টি স্টার্ট মেনু খোলা, সার্চ করা, রাইট-ক্লিক, সেটিংস ওপেন, স্নিপিং টুল ব্যবহার, ও ফাইল এক্সপ্লোরার খোলার মতো কাজের উপর প্রযোজ্য। Edge ব্রাউজার এখন আগের তুলনায় 33 শতাংশ দ্রুত চালু হবে বলে দাবি করা হয়েছে। Microsoft Team খোলার সময় 20 শতাংশ কমবে বলে জানানো হয়েছে।

কোম্পানির মাল্টিটাস্কিং টেস্টে 8 জিবি র‍্যামযুক্ত একটি পিসি-তে 20টি Edge ট্যাব খোলা হয়েছিল। একইসাথে, 4K ভিডিও চালানো হয়েছিল৷ তারপর একের পর এক বড় ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ফাইল, আউটলুক, এবং ফাইল এক্সপ্লোরার খোলা হয়। মাইক্রোসফটের দাবি, জানুয়ারি, 2026 বিল্ডের তুলনায় এই পুরো ওয়ার্কফ্লো সম্পূর্ণ করতে 40 শতাংশ কম সময় লেগেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. কম র‍্যামের কম্পিউটার ও ল্যাপটপ 40 পার্সেন্ট দ্রুত করার দাবি Microsoft-এর
  2. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  3. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  4. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  5. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  6. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  7. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  8. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  9. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  10. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »