মঙ্গলবার ভারতে ল্যাপটপ লঞ্চ করতে পারে Redmi

2019 সালে চিনে দুটি RedmiBook লঞ্চ হলেও এখনও ভারতে আসেনি Redmi -র ল্যাপটপ। বিশেষজ্ঞরা বলছেন মঙ্গলবার RedmiBook লঞ্চ করে ভারতের ল্যাপটপ বাজারে প্রবেশ করতে চলেছে Xiaomi।

মঙ্গলবার ভারতে ল্যাপটপ লঞ্চ করতে পারে Redmi

Photo Credit: Twitter/Redmi India

2019 সালে চিনে একাধিক RedmiBook লঞ্চ করেছিল Xaiomi

হাইলাইট
  • মঙ্গলবার নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Redmi
  • ভারতে আসতে পারে RedmiBook
  • 2019 সালে চিনে প্রথম RedmiBook লঞ্চ হয়েছিল
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে আসতে পারে Redmi -র প্রথম ল্যাপটপ। সোমবার ট্যুইটারে Redmi জানিয়েছে 11 ফেব্রুয়ারি দুপুর 12 টায় নতুন বিভাগের প্রোডাক্ট লঞ্চ হবে। 2019 সালে চিনে দুটি RedmiBook লঞ্চ হলেও এখনও ভারতে আসেনি Redmi -র ল্যাপটপ। বিশেষজ্ঞরা বলছেন মঙ্গলবার RedmiBook লঞ্চ করে ভারতের ল্যাপটপ বাজারে প্রবেশ করতে চলেছে Xiaomi।

2019 সালের দ্বিতীয়ার্ধে চিনে দুটি ল্যাপটপ নিয়ে এসেছিল Redmi। এই ল্যাপটপ দুটি হল RedmiBook 13 ও RedmiBook 14। যদিও এর মধ্যে ভারতে কোন ল্যাপটপ লঞ্চ হবে জানা যায়নি।

জানুয়ারিতে ভারতে RedmiBook ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের খবর সামনে এসেছিল। গত বছর এপ্রিল মাসে এই ট্রেডমার্কের আবেদন জানিয়েছিল চিনের কোম্পানিটি। 2029 সালের এপ্রিল মাস পর্যন্ত RedmiBook ট্রেডমার্ক বৈধ থাকবে। এর পর থেকেই ভারতে Redmi ল্যাপটপ লঞ্চ ঘিরে শুরু হয়েছিল জল্পনা।

এটাই Mi 10! লঞ্চের আগে প্রকাশ্যে এল ছবি ও স্পেসিফিকেশন

সম্প্রতি চিনে 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল RedmiBook 13। মঙ্গলবার চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। এই ল্যাপটপে ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এছাড়াও গত বছর চিনে লঞ্চ হয়েছিল RedmiBook 14। এই ল্যাপটপে রয়েছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। ল্যাপটপের সাথে 46W চার্জারে মাত্র 35 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ল্যাপটপের ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ হলে RedmiBook 14 Pro এ 10 ঘণ্টা ব্যাক আপ পাওয়া যাবে। থাকছে দুটি USB 3.0 পোর্ট, একটি  USB 2.0 পোর্ট, একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক আর একটি HDMI পোর্ট। RedmiBook 14 Pro এর ওজন 1.5 কিলোগ্রাম। ল্যাপটপের আয়তন 323 x 228 x 17.95 মিলিমিটার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »