ভারতে নতুন পোর্টেবেল প্রোজেরক্টার লঞ্চ করল Sony

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 13:41 IST
হাইলাইট
  • ভারতে একটি পোর্টেবেল মোবাইল প্রোজেক্টার লঞ্চ করল Sony
  • স্মার্টফোন, ল্যাপটপ, ও গেমিং কনসোল থেকে প্রজেকশান করা যাবে
  • Sony MP-CD1 প্রোজেরক্টারের ওজন 280 গ্রাম

 

বৃহষ্পতিবার ভারতে একটি পোর্টেবেল মোবাইল প্রোজেক্টার লঞ্চ করল Sony। কোম্পানি জানিয়েছে এই প্রোজেক্টারের মাধ্যমে যে কোন সারফেসকে একটি ওয়াইড স্ক্রিন করে ফেলা সম্ভব। একসাথে অনেকে মিলে বসে কিছু দেখলে আদর্শ এই পোর্টেবেল প্রোজেরক্টার।  ভারতে MP-CD1 প্রোজেরক্টারের দাম 29,990 টাকা। আগামী 3 আগস্ট থেকে ভারতে এই ডিভাইস কিনতে পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে MP-CD1 এর মাধ্যমে বেশি ব্রাইটনেসের সাথেই ছবিতে মোশান ব্লার ও নয়েজের পরিমান কমবে। এর ফলে ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। এই প্রোজেরক্টারে Texas Instruments' DLP IntelliBright টেকনোলজি ব্যবহার হবে। এই টেকনোলজির মাধ্যমে ব্রাইটনেস ও বিদ্যুৎ খরচ নিয়ত্রিত হবে। 105 ANSI লুমেন্স রেটিং সহ এই প্রোজেরক্টার লঞ্চ করেছে Sony।

প্রোজেরক্টারকে টেকসই করার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে MP-CD1 তৈরী করেছে Sony। মাত্র 350 সেমি দুরত্ব থেকে 304.8 সেমি আকারের প্রজেকশান করা যাবে। 854x480 রেসোলিউশানে MP-CD1 থেকে প্রোজেকশান করা যাবে।

MP-CD1তে একটি 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে । এর মাধ্যমে MP-CD1 দিয়ে এক চার্জে 2 ঘন্টা প্রোজেকশান করা যাবে। টারিপডে রেখে প্রোজেকশানের জন্য এই প্রোজেরক্টারে একটি ট্রাইপড সকেট ব্যবহার হয়েছে। ওয়্যারলেস কানেক্টিভিটির সাথেই HDMI কেবেল দিয়ে প্রজেকশান করা যাবে।

HDMI ও USB পোর্ট দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ, ও গেমিং কনসোল থেকে প্রজেকশান করা যাবে। Sony MP-CD1 প্রোজেরক্টারের ওজন 280 গ্রাম। এর সাথেই কোম্পানি একটি ক্যারি কেস, HDMI কেবেল, USB Type-C কেবেল, MicroUSB কেবেল আর একটি USB Type-C অয়াডাপটার দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.