রনে, বনে, জলে ও জঙ্গলে সর্বত্র কাজ করবে এই SD কার্ড

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অক্টোবর 2018 17:28 IST
হাইলাইট
  • ভারতে কোম্পানির সবথে শক্তপোক্ত ও দ্রুত SD কার্ড লঞ্চ করল Son
  • SF-G সিরিজের এই মেমোরি কার্ডগুলি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট
  • 64GB ও 128GB স্টোরেজে পাওয়া যাবে এই SD কার্ড

Sony SF-G সিরিজের মেমোরি কার্ডগুলিতে সর্বোচ্চ 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে

ভারতে কোম্পানির সবথে শক্তপোক্ত ও দ্রুত SD কার্ড লঞ্চ করল Sony। এই মেমোরি কার্ডে 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে। এই মেমোরি কার্ড সম্পূর্ণ বেঁকিয়ে ফেললেও খারাপ হবে না। পাঁচ মিটার উচ্চতা থেকে পড়লেও দিব্বি কাজ করবে নতুন এই SD কার্ড। এছাড়াও Sony জানিয়েছে নতুন SF-G সিরিজের এই মেমোরি কার্ডগুলি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ জলে বা ধুলোর সংস্পর্শে এলেও এই মেমোরি কার্ডে কোন ক্ষতি হবে না। 64GB SF-G64T এর দাম 13,290 টাকা। আর 128GB SF-G128T এর দাম 24,590 টাকা। ইতিমধ্যেই সারা ভারতে Sony Center থেকে এই দুটি SD কার্ড বিক্রি শুরু হয়েছে।

একটি মাত্র টুকরো দিয়ে তৈরী হয়েছে নতুন SF-G সিরিজের SD কার্ডগুলি। সাধারন SD কার্ড পাতলা প্লাস্টিক দিয়ে তৈরী হলেও হাই গ্রেড হার্ডনেস মেটিরিয়াল দিয়ে এই ফ্ল্যাশ ড্রাইভগুলি তৈরী করেছে Sony। এই SD কার্ডে নেই কোন প্রোটেকশান সুইচ।

Advertisement

Sony SF-G সিরিজের মেমোরি কার্ডগুলিতে সর্বোচ্চ 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে। ভিডিও তোলার জন্য এই মেমোরি কার্ডে থাকছে V90 সাপোর্ট।

নতুন এই SD কার্ডের সাথে SD Scan Utility ও  File Rescue সফওয়্যার পাওয়া যাবে। প্রথমটি দিয়ে কার্ড কী অবস্থায় রয়েছে তা জানা যাবে, আর দ্বিতীয় সফটওয়্যার দিয়ে ফাইল রিকভারি করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Fastest SD Cards, Sony
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.