রনে, বনে, জলে ও জঙ্গলে সর্বত্র কাজ করবে এই SD কার্ড

একটি মাত্র টুকরো দিয়ে তৈরী হয়েছে নতুন SF-G সিরিজের SD কার্ডগুলি। সাধারন SD কার্ড পাতলা প্লাস্টিক দিয়ে তৈরী হলেও হাই গ্রেড হার্ডনেস মেটিরিয়াল দিয়ে এই ফ্ল্যাশ ড্রাইভগুলি তৈরী করেছে Sony। এই SD কার্ডে নেই কোন প্রোটেকশান সুইচ।

রনে, বনে, জলে ও জঙ্গলে সর্বত্র কাজ করবে এই SD কার্ড

Sony SF-G সিরিজের মেমোরি কার্ডগুলিতে সর্বোচ্চ 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে

হাইলাইট
  • ভারতে কোম্পানির সবথে শক্তপোক্ত ও দ্রুত SD কার্ড লঞ্চ করল Son
  • SF-G সিরিজের এই মেমোরি কার্ডগুলি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট
  • 64GB ও 128GB স্টোরেজে পাওয়া যাবে এই SD কার্ড
বিজ্ঞাপন

ভারতে কোম্পানির সবথে শক্তপোক্ত ও দ্রুত SD কার্ড লঞ্চ করল Sony। এই মেমোরি কার্ডে 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে। এই মেমোরি কার্ড সম্পূর্ণ বেঁকিয়ে ফেললেও খারাপ হবে না। পাঁচ মিটার উচ্চতা থেকে পড়লেও দিব্বি কাজ করবে নতুন এই SD কার্ড। এছাড়াও Sony জানিয়েছে নতুন SF-G সিরিজের এই মেমোরি কার্ডগুলি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ জলে বা ধুলোর সংস্পর্শে এলেও এই মেমোরি কার্ডে কোন ক্ষতি হবে না। 64GB SF-G64T এর দাম 13,290 টাকা। আর 128GB SF-G128T এর দাম 24,590 টাকা। ইতিমধ্যেই সারা ভারতে Sony Center থেকে এই দুটি SD কার্ড বিক্রি শুরু হয়েছে।

একটি মাত্র টুকরো দিয়ে তৈরী হয়েছে নতুন SF-G সিরিজের SD কার্ডগুলি। সাধারন SD কার্ড পাতলা প্লাস্টিক দিয়ে তৈরী হলেও হাই গ্রেড হার্ডনেস মেটিরিয়াল দিয়ে এই ফ্ল্যাশ ড্রাইভগুলি তৈরী করেছে Sony। এই SD কার্ডে নেই কোন প্রোটেকশান সুইচ।

Sony SF-G সিরিজের মেমোরি কার্ডগুলিতে সর্বোচ্চ 300 MBps রিড স্পিড ও 299 MBps রাইট স্পিড পাওয়া যাবে। ভিডিও তোলার জন্য এই মেমোরি কার্ডে থাকছে V90 সাপোর্ট।

নতুন এই SD কার্ডের সাথে SD Scan Utility ও  File Rescue সফওয়্যার পাওয়া যাবে। প্রথমটি দিয়ে কার্ড কী অবস্থায় রয়েছে তা জানা যাবে, আর দ্বিতীয় সফটওয়্যার দিয়ে ফাইল রিকভারি করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  2. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  3. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  4. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  5. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  6. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  7. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  8. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  9. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  10. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »