ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi

Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার, 2GB Nvidia GeForce MX110 গ্রাফিক্স কার্ড আর 8GB  পর্যন্ত RAM। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ।

ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi

Photo Credit: GizChina

Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে।

হাইলাইট
  • Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে
  • ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার
  • এই ল্যাপটপের দাম 4,599 ইউয়ান (প্রায় 48,500 টাকা)
বিজ্ঞাপন

একটি নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এল Xiaomi। কোম্পানির নতুন এই ল্যাপটপের নাম Mi Notebook Youth Edition। Mi Notebook এর থেকে একটি কম স্পেসিফিকেশানে এই ল্যাপটপ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। প্রধানত ছাত্রদের কথা মাথায় রেখে কম দামে লঞ্চ হয়েছে এই ল্যাপটপ। গত মাসে লঞ্চ হওয়া Mi Notebook এ ছিল অষ্টম জেনারেশানের i7 প্রসেসার আর 8GB RAM। Mi Notebook Youth Edition এ রয়েছে একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে, তবে এই ল্যাপটপের ভিতরে থাকবে একটি i5 প্রসেসার। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ। একই ইভেন্টে একটি স্মার্ট অ্যালার্ম ঘড়ি লঞ্চ করেছে Xiaomi। এই অ্যালার্ম ঘড়িতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্ট কাজ করবে। কন্ঠস্বরের মাধ্যমে এই ঘড়িতে 30 টি আলাদা অ্যালার্ম সেট করা সম্ভব। এছাড়াও এই ঘড়িও থেকেই আবহাওয়া খর ও শেয়ার বাজারের আপডেট পাওয়া যাবে।

Mi Notebook Youth Editionতে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে অষ্টম জেনারেশান i5 প্রসেসার, 2GB Nvidia GeForce MX110 গ্রাফিক্স কার্ড আর 8GB  পর্যন্ত RAM। এর সাথেই থাকবে 128GB SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ।

Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল কুলিং সিস্টেম ব্যবহার করেছে Xiaomi। এই টেকনোলজিতে দুটি আলাদা পাইপের মাধ্যমে প্রসেসার ঠান্ডা রাখার কাজ করা হবে।  Mi Notebook Youth Edition তে থাকবে USB 2.0, Gigabit ইথারনেট পোর্ট, HDMI ইন্টারফেস, 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB 3.0 পোর্ট। এছাড়াও রয়েছে একটি থ্রি  ইন ওয়ান কার্ড রিডার।

xiaomi mi smart alarm clock Xiaomi Mi Smart Alarm Clock

Xiaomi Mi Smart অয়ালার্ম ঘড়ি। 

 

Mi Notebook Youth Edition ল্যাপটপে ডুয়াল 3W স্পিকার ব্যবহার করেছে Xiaomi। এর সাথেই একটি সম্পূর্ণ আলাদা কি-বোর্ড থাকবে। 19.9 মিমি চওড়া এই ল্যাপটপের দাম 4,599 ইউয়ান (প্রায় 48,500 টাকা)। তবে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে তা জানায়নি Xiaomi।

অন্যদিকে স্মার্ট অ্যালার্ম ঘড়িটির দাম 149 ইউয়ান (প্রায় 1,6000 টাকা)। এই দুটি প্রোডাক্ট কবে ভারতে আসবে  তা জানানো হয়নি Xiaomi –র তরফ থেকে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »