Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জুলাই 2025 08:48 IST
হাইলাইট
  • Amazon Prime Day সেল জুলাই 12 থেকে জুলাই 14 পর্যন্ত চলবে
  • স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় থাকছে
  • Samsung Galaxy S24 Ultra এর দাম কমে 74,999 টাকায় বিক্রি হবে

Samsung Galaxy S24 Ultra এর 12GB + 256GB স্টোরেজের দাম ছিল 1,29,999 টাকা

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 Ultra আসন্ন Amazon Prime Day 2025 সেলে 80,000 টাকারও কমে পাওয়া যাবে। 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার পর, এটাই ফ্ল্যাগশিপ ফোনটির সবথেকে কম দাম হতে চলেছে। অ্যামাজন তাদের প্রাইম ডে 2025 সেলের সময় কোন কোন প্রোডাক্টে কেমন ডিসকাউন্ট দেবে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। Samsung Galaxy S24 Ultra যখন লঞ্চ করা হয়েছিল, তখন 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের বেস মডেলের মূল্য ছিল 1,29,999 টাকা। Amazon Prime Day 2025 সেলে এই মডেলটি মিলবে 74,999 টাকায়। অর্থাৎ অরিজিনাল দামের থেকে 55,000 টাকা সস্তায়।

Amazon Prime Day 2025 সেলে Samsung Galaxy S24 Ultra এর দাম

অ্যামাজন প্রাইম ডে 2025 সেল ভারতে জুলাই 12 শুরু হবে ও জুলাই 14 শেষ হবে। এই 72 ঘন্টার শপিং ইভেন্ট শুধুমাত্র Amazon Prime মেম্বারদের জন্য। ই-কমার্স সংস্থাটি ইতিমধ্যেই ঘোষণা করেছে, স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, ল্যাপটপ, ট্যাবলেট, টিভি, স্মার্ট ডিভাইস, আসবাবপত্র, রান্নাঘরের জিনিসপত্র, পোশাক, ইত্যাদি আসল দামের থেকে কমে বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাইম ডে 2025 সেলে স্মার্টফোন মডেলগুলিতে 40 শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি আরও অনেক সুবিধা দেবে অ্যামাজন। যেমন ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অপশন, 60,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অনুমান করা হচ্ছে, ব্যাংক অফার এবং অন্যান্য ডিসকাউন্ট ধরেই Samsung Galaxy S24 Ultra এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 74,999 টাকায় পাওয়া যাবে।

Samsung Galaxy S24 Ultra স্পেসিফিকেশন

Samsung Galaxy S24 Ultra দেড় বছরের পুরনো ফোন হলেও, দাম কমার ফলে কিনতে হুড়োহুড়ি লেগে যাবে বলে আশা করা হচ্ছে। এটি ফ্ল্যাগশিপ ফিচার্সে ভর্তি। ফোনটির কোয়াড রিয়ার ক্যামেরা সিস্টেমে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ও 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান। সামনে 6.8-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে ও 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত।


Amazon Prime Day 2025 সেলে অন্যান্য প্রোডাক্টেও বিপুল ছাড়

উল্লেখ্য, অ্যামাজন প্রাইম ডে সেলে ল্যাপটপের দাম 40 শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করা হয়েছে। ট্যাবলেট এবং স্পিকারে 60 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ওয়্যারেবল ডিভাইস, ক্যামেরা এবং অন্যান্য প্রোডাক্ট 50 শতাংশ পর্যন্ত কম দামে বিক্রি হবে। Samsung, TCL, Xiaomi, এবং LG কোম্পানির টিভি 65 শতাংশ পর্যন্ত ছাড়ে মিলবে। এমনকি হোম অ্যাপ্লায়েন্সেও 65 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright display with fewer reflections
  • Great battery life
  • Useful AI features
  • Excellent performance
  • Top-quality cameras
  • Longer software support
  • Bad
  • Expensive
  • Relatively slower charging speeds
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 12-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5000mAh
OS Android 14
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  3. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  4. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  5. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  6. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
  7. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  8. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  9. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  10. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.