Apple's foldable phone will compete with Galaxy Z Fold 8
Photo Credit: Samsung
প্রাথমিকভাবে Apple-এর ফোল্ডেবল স্মার্টফোনের যে দামের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এখন তার থেকেও বেশি খরচ হতে পারে। বর্তমানে iPhone Ultra বা iPhone 18 Fold (অফিসিয়াল নাম নয়) নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। কারণ প্রথমবার ভাঁজযোগ্য ফোন বাজারে আনছে টেক জায়ান্টটি। Samsung, Vivo, Oppo, ও Huawei-এর একাধিক ফোল্ডিং ফোন বাজারে থাকলেও, Apple-এর মডেল নিয়ে আলাদাই প্রত্যাশা কাজ করছে ক্রেতাদের মধ্যে। Apple-এর "Surprise ও Shine" ইভেন্ট আগামী বুধবার (সেপ্টেম্বর 9) অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই প্রকাশ্যে আসবে নতুন প্রজন্মের আইফোন। কিন্তু তার আগেই ফোল্ডেবল ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
ট্রেন্ডফোর্স অনুমান করছে, Apple-এর Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,98,300 টাকা। বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অনুসারে দাম 2,299 ডলার (প্রায় 2,17,200 টাকা) পর্যন্ত যেতে পারে। এমনকি সবচেয়ে দামি ভার্সনের মূল্য 3,000 ডলারের বেশি হতে পারে, যা আনুমানিক 2,83,500 টাকা।
আমেরিকায় iPhone 17 Pro Max মডেলের মূল্য 1,119 ডলারলার (প্রায় 1,13,000 টাকা) থেকে শুরু হয়। ফলে দাম অনেকটাই বাড়তে চলেছে। রিপোর্ট বলছে, আসন্ন iPhone 18 Fold-এর ভিতরে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। বাইরের কভার স্ক্রিনের দৈর্ঘ্য 5.5 ইঞ্চি হওয়ার সম্ভাবনা।
Apple তাদের ফোল্ডিং ফোনের জন্য ডিসপ্লে প্যানেল Samsung থেকে নিতে পারে। এটি iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলের মতো 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Apple A20 Pro চিপসেটে রান করবে। ডিভাইসটি 256 জিবি, 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে।
অ্যাপলের ফোল্ডেবল আইফোনে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা। এটি 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে।
প্রসঙ্গত, এই বছর শুধুমাত্র আইফোনের হাই-এন্ড মডেল আসবে। স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone Air 2 লঞ্চ হতে পারে 2027 সালে।9to5mac তাদের রিপোর্টে দাবি করেছে, Apple বুধবার স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে।
এছাড়াও, Apple Watch Series 12 ও AirPods 5-এর আগমন ঘটতে পারে। যদিও সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। উল্লেখ্য, 15 বছরের বেশি সময় পর অ্যাপলের চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে অবসর নিয়েছেন টিম কুক। পয়লা সেপ্টেম্বর CEO পদে বসেছেন জন টার্নাস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.