Iphone 18 Fold

Iphone 18 Fold - ख़बरें

  • আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
    আজ গোটা বিশ্বের নজর Apple-এর দিকে। বুধবার, সেপ্টেম্বর 9 "Surprise and Shine" ইভেন্ট আয়োজন করছে সংস্থাটি। সেখানে Apple-এর প্রথম ফোল্ডেবল ফোন, iPhone 18 Pro, ও iPhone 18 Pro Max-সহ একাধিক ডিভাইস লঞ্চ হতে পারে। অনূষ্ঠান ভারতীয় সময় রাত 10:30টায় শুরু হবে। এটি সংস্থার একাধিক চ্যানেলে লাইভস্ট্রিম করার ফলে বাড়ি বসেই দেখতে পারবেন। অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি, ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
  • বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
    ট্রেন্ডফোর্স অনুমান করছে, Apple-এর Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার (1,98,300 টাকা) থেকে শুরু হতে পারে। বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অনুসারে দাম 2,299 ডলার (প্রায় 2,17,200 টাকা) পর্যন্ত যেতে পারে। এমনকি সবচেয়ে দামি ভার্সনের মূল্য 3,000 ডলারের (2,83,500 টাকা) বেশি হতে পারে। ভিতরে ও বাইরে যথাক্রমে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে ও 5.5 ইঞ্চি কভার স্ক্রিন থাকার সম্ভাবনা। এটি Apple A20 Pro চিপসেটে রান করবে। ফোল্ডেবল আইফোনে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। ব্যাক প্যানেলে একজোড়া 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।
  • Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
    iPhone Ultra হাতে পেতে দেরি হতে পারে। নয়া রিপোর্ট বলছে, লঞ্চ হওয়ার সময় iPhone Ultra-এর সাপ্লাই বা সরবরাহ খুব সীমিত থাকবে। ফলে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সঙ্গে সঙ্গেই ফোনটি সবার জন্য উপলব্ধ নাও হতে পারে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলের তুলনায় বিক্রি দেরিতে শুরু হতে পারে। নতুন ফোল্ডেবল ডিজাইন ও উন্নত প্রযুক্তির কারণে প্রি-অর্ডার ও সেল শুরু হতে বিলম্ব ঘটতে পারে। Apple চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে দশ লক্ষ ইউনিট পর্যন্ত আইফোন আল্ট্রা সাপ্লাই দিতে পারবে।
  • আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
    ব্লুমবার্গের Mark Gurman জানিয়েছেন, 2027 সাল অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংস্থা আইফোনের 20তম অ্যানিভার্সারি উপলক্ষে দুই বিশেষ ফোনের উপর কাজ করছে। এদের অভ্যন্তরীণ কোডনাম হল V73 ও V74। ডিভাইস দু'টি এই বছর লঞ্চ হতে চলা iPhone 18 এবং iPhone 18 Pro Max-এর উত্তরসূরী হিসেবে বাজারে আসতে পারে। উভয় মডেলেই পরবর্তী প্রজন্মের A21 চিপসেট ব্যবহার হতে পারে। Apple নতুন AirPods মডেলের উপর কাজ করছে, যেখানে বিল্ট-ইন ক্যামেরা থাকতে পারে। এটি প্রচলিত অর্থে ছবি তোলা বা ভিডিও তোলার জন্য ব্যবহার হবে না, বরং Apple-এর ভিজ্যুয়াল ইন্টেলিজেন্ট সিস্টেমের জন্য তথ্য সংগ্রহের ইনপুট সিস্টেম হিসেবে কাজ করবে।
  • iPhone 18 সিরিজ নিয়ে বিশাল আপডেট, অবশেষে যুক্ত হতে পারে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
    iPhone 18, iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone Air 2-এর সামনে 24 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনেও 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। তবে এটি বাইরে থেকে দেখা যাবে না, কারণ ফোনের স্ক্রিনের নিচে বসানো থাকবে।

Iphone 18 Fold - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »