10,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে সবচেয়ে সস্তা iPhone 17e, দাম বাড়ার আগে শেষ সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 অগাস্ট 2026 20:29 IST
হাইলাইট
  • iPhone 17e এখন 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে কেনার সুযোগ
  • Vijay Sales-এর ওয়েবসাইট এই অফার দিচ্ছে
  • বাজেট আইফোনে একাধিক শক্তিশালী ফিচার আছে

iPhone 17e is powered by the Apple A19 chipset

Photo Credit: Apple

Apple বাদে প্রায় সমস্ত ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। আইফোনের মূল্যবৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি যদি মডেল কিনতে চান, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ iPhone 17e এখন 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। Vijay Sales-এর ওয়েবসাইট এই অফারটি দিচ্ছে। আইফোনের সবচেয়ে সস্তা মডেল 50,000 টাকার কাছাকাছি দামে কেনা সম্ভব হবে। বাজেট আইফোনে একাধিক শক্তিশালী ফিচার আছে। এটি Appe A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ম্যাগসেফ সাপোর্ট, ও 256 জিবি স্ট্যান্ডার্ড অনবোর্ড স্টোরেজের সঙ্গে এসেছে।

iPhone 17e বিক্রি হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্টে

iPhone 17e বর্তমানে Vijay Sales-এর ওয়েবসাইটে 61,900 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে, যা 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি মার্চে লঞ্চের সময় দাম ছিল 64,900 টাকা। অর্থাৎ, কোম্পানি 3,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। HSBC Taj ক্রেডিট কার্ড গ্রাহকরা আরও 10,000 টাকা ডিসকাউন্টের সুবিধা পাবেন।

উক্ত ক্রেডিট কার্ডে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে (EMI-এর উপর প্রযোজ্য নয়) দাম 51,900 টাকায় নেমে আসবে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, এবং সফট পিঙ্ক ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে। ফোনের 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 80,990 টাকা। এটিও 10,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে।

জানিয়ে রাখি, iPhone 17e মডেলের সামনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর সেরামিক শিল্ড 2 প্রোটেকশন আছে, যা স্ক্র্যাচ থেকে আগের প্রজন্মের তুলনায় তিনগুণ বেশি সুরক্ষা প্রদান করে। এতে IP68 রেটিং আছে।

ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটে একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.6 অ্যাপারচার অফার করে। এটি ইন-সেন্সর ক্রপের মাধ্যমে অপটিক্যাল মানের 2x জুম সাপোর্ট করে। এতে 60fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে 12 মেগাপিক্সেলের ট্রুডেপ্থ ক্যামেরা বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.