WWDC 2018: একাধিক আকর্ষনীয় ফিচার সহ সামনে এল watchOS 5

কোম্পানি জানিয়েছে হিন্দি ভাষা সাপোর্ট করবে নতুন এই আপডেট। এছাড়াও এবার থেকে হাত তুলেই Siri র সাথে কথা বলা যাবে।

WWDC 2018: একাধিক আকর্ষনীয় ফিচার সহ সামনে এল watchOS 5
হাইলাইট
  • WWDC 2018 এ watchOS 5 ঘোষনা করল অ্যাপেল
  • অ্যাক্টিভিটি শেয়ারিং ফিচার রয়েছে এই আপডেটে
  • এর সাথেই যোগ হয়েছে ওয়াকি টকি ফিচার
বিজ্ঞাপন

Apple Watch এর নতুন অপারেটিং সিস্টেম watchOS 5 লঞ্চ করল অ্যাপেল। সোমবার ক্যালিফোর্নিয়ার সান জোসে তে WWDC 2018 ইভেন্টে এই আপডেট লঞ্চ করেছে কোম্পানি। একাধিক নতুন ফিচার যোগ হয়েছে এই আপডেটে। এর মধ্যেই অন্যতম নতুন ওয়াকি টকি ফিচার। এছাড়াও সরাসরি খেলার স্কোর দেখা যাবে এই আপডেটের পরে। Apple Watch এর গ্রাহকরা বিনামূল্যে এই আপডেট পেয়ে যাবেন। যদিও প্রথম Apple Watch এ পাওয়া যাবে না এই আপডেট। এই প্ল্যাটফর্ম চালানোর জন্য ঘড়িটিকে একটি iOS 12 ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। ইতিমধ্যেই এই আপডেটে ডেভেলপার বিটাপাওয়া যাচ্ছে অ্যাপেল ওয়েবসাইটে।

কোম্পানি জানিয়েছে হিন্দি ভাষা সাপোর্ট করবে নতুন এই আপডেট। এছাড়াও এবার থেকে হাত তুলেই Siri র সাথে কথা বলা যাবে। আগে Siri র সাথে কথা বলার জন্য শুরুতে Hey Siri বলতে হত। এছাড়াও নিজের অ্যাক্টিভিটি বন্ধুদের সাথে শেয়ার করা যাবে নতুন watchOS 5 এ। এছাড়াও আপনার ওয়ার্কআউট শুরু ও শেষ নিজে থেকেই ডিটেক্ট করে নেবে এই ফোন। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে এই ফিচার আনা হয়েছে এই আপডেটে। এর সাথেই আপনাকে ওয়ার্কআউট করার কথা মনে করিয়ে দেবে নতুন watchOS 5। এর সাথেই অ্যাপেল যোগ করেছে যোগা, হাইকিং এর মতো ওয়ার্কআউট। এর সাথেই রানারদের নিজের দৌড় আরও ভালো করে ট্র্যাক করার জন্য একাধিক আকর্ষনীয় ফিচার নিয়ে এসেছে অ্যাপেল।
watchos 5 siri shortcuts watchOS 5

ফিটনেসের এই ফিচার ছাড়াও নতুন watchOS 5 এ যোগ হয়েছে ওয়াকি টকি ফিচার। এর ফলে অন্য Apple Watch ব্যাবহারকারীদের সাথে ঘড়ি মারফত সরাসরি কথা বলা যাবে। বিশ্বে যে কোন Apple Watch এর সাথে Wifi বা সেলুলার ডাটা দিয়ে কানেক্ট করা যাবে।

Siri ওয়াচফেসকেও ঢেলে সাজানো হয়েছে এই আপডেটে। একাধিক নউন শর্টকাট যোগ করা হয়েছে এখানে। এছাড়াও Siri ওয়াচফেসে থার্ড পার্টি অ্যাপ সাপোর্ট করবে এবার থেকে। এর মাধ্যমে iPhone এ হাত না দিয়েই Apple Watch এর মাধ্যমেই অনেক কাজ করে ফেলতে পারবেন গ্রাহকরা।

মিউজিক স্ট্রিমিং ফিচারের পরে এবার watchOS 5 এ যোগ হল পডকাস্ট সাপোর্ট। নিজে থেকেই এপিসোড সিঙ্ক হয়ে যাবে এই ডিভাইসে। এর সাথেই অডিও বুক বা গাইডেড মেডিটেশান ব্যাকগ্রাউন্ডে চালানো যাবে। এছাড়াও এবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের Apple Watch কে আইডেন্টিটি কার্ড হিসাবে ব্যাবহার করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »