আজ Asus ZenFone 6 লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

Asus ZenFone 6 ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।

আজ Asus ZenFone 6 লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

Asus ZenFone 6 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট

হাইলাইট
  • বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে লঞ্চ হবে Asus ZenFone 6
  • ভারতীয় সময় রাত 11 টা 30 মিনিটে এই লঞ্চ শুরু হবে
  • Asus ZenFone 6 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
বিজ্ঞাপন

Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ZenFone 6। বৃহস্পতিবার এই ফোন লঞ্চ করবে তাইওয়ানের কোম্পানিটি। স্পেনের ভ্যেলেন্সিয়া শহরে এই লঞ্চ অনুষ্ঠিত হবে। Asus ZenFone 6 ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে লঞ্চ হবে Asus ZenFone 6। ভারতীয় সময় রাত 11 টা 30 মিনিটে এই লঞ্চ শুরু হবে। Asus ZenFone 6 লঞ্চ সরাসরি দেখতে নির্দিষ্ট সময়ে নীচে প্লে বাটনে ক্লিক করুন।

সম্প্রতি প্রকাশিত টিজারে Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।

এছাড়াও ZenFone 6 এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি 13 মেগাপিএক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও পরবর্তী Asus ফ্ল্যাগশিপে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি।

ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »