Redmi Note 6 Pro কে বাজিমাত করতে পারবে Asus ZenFone Max Pro M2?

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 14 ডিসেম্বর 2018 12:04 IST
হাইলাইট
  • সম্প্রতি লঞ্চ হয়েছে Asus ZenFone Max Pro M2
  • মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে জনপ্রিয়তা পেয়েছে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 6 Pro
  • দুটি ফোনেই রয়েছে Snapdragon এর 600 সিরিজের চিপসেট

Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে

সম্প্রতি লঞ্চ হয়েছে Asus ZenFone Max Pro M2। কম দামে দারুন স্পেসিফিকেশান পাওয়া যাবে এই স্মার্টফোন। সাথে থাকছে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। ইতিমধ্যেই মিডরেঞ্জ সেগমেন্টে ভারতে জনপ্রিয়তা পেয়েছে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 6 Pro। ফ্ল্যাশ সেল ছেড়ে সম্প্রতি ওপেন সেলে বিক্রি শুরু হয়েছে ভারতের নতুন মিডরেঞ্জ কিং।

দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। আগের জেনারেশানের Redmi Note 5 Pro ফোনেও এই চিপসেট ব্যবহার হয়েছিল। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট। Mi A2 আর Realme 2 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।

 

আরও পড়ুন:  Asus ZenFone Max Pro M2 দাম ও স্পেসিফিকেশান

দুটি ফোনের ডিসপ্লের উপরেই থাকছে নচ। Redmi Note 6 Pro আর ZenFone Max Pro M2 ফোনে থাকছে FHD+ রেসোলিউশানেরে IPS LCD ডিসপ্লে। ZenFone Max Pro M2 তে থাকছে 3GB, 4GB আর 6GB RAM। অন্যদিকে Redmi Note 6 Pro তে থাকছে 4GB, 6GB RAM। শুধুমাত্র 64GB ভেরিয়েন্টে Redmi Note 6 Pro পাওয়া গেলেও 32GB ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ZenFone Max Pro M2।

ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 12MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। 12MP প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ। Redmi Note 6 Pro তে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। তবে ZenFone Max Pro M2 তে থাকছে তুলনামুলক বড় 5,000 mAh।

 

আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ

ZenFone Max Pro M2 তে চলবে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। আর Redmi Note 6 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 ইউজার ইন্টারফেস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রথম স্মার্টচশমা হাজির, চোখে পরলেই ছবি তুলবে, শোনাবে গানও!
  2. একঝাঁক হেলথ ও ফিটনেস ফিচার্সের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Watch 9 ও Watch Ultra 2
  3. Samsung Galaxy Z Flip 8: নতুন ফ্লিপ ফোন লঞ্চ করল স্যামসাং, মাঝখান থেকে ভাঁজ করলেই হয়ে যাবে অর্ধেক
  4. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  6. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  7. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  8. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  9. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  10. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.