Flipkart সেলে 15,000 টাকা দাম কমল অসাধারণ ক্যামেরার Google স্মার্টফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জানুয়ারী 2026 11:56 IST
হাইলাইট
  • Google Pixel 9a ফোনে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে
  • এটি Tensor G4 চিপসেটের সাথে এসেছে
  • স্মার্টফোনটি সাত বছর Android আপডেট পাবে

Google Pixel 9a features a dual rear camera setup

Photo Credit: Google

আজ Flipkart Republic Day Sale-এর শেষ দিন। আপনি যদি সাশ্রয়ী মূল্যে বেশি দামের নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে হাতে আর একদিন সময় রয়েছে। Google Pixel 9a ফ্লিপকার্ট ডেলে লোভনীয় অফারে বিক্রি হচ্ছে৷ এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন অবাক করা 15,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে৷ স্মার্টফোনে 7 বছর Android আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফলে গত বছরের মডেল হলেও দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত। Google Pixel 9a মডেলে অসাধারণ রিয়ার ও সেলফি ক্যামেরা, IP68 জল এবং ধুলোরোধী রেটিং, বাইপাস চার্জিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, P-OLED ডিসপ্লে, ও একাধিক AI নির্ভর ফিচার্স আছে। চলুন ফোনটির নতুন দাম এবং অফারের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Google Pixel 9a দাম ও অফার

Google Pixel 9a গত বছর মার্চ মাসে ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল উপলক্ষে ফোনটি 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ছয় মাসের নো-কস্ট EMI প্ল্যানে 5,000 টাকা অতিরিক্ত ছাড় মিলছে। ফলে লঞ্চ প্রাইসের থেকে 15,000 টাকা সস্তায় কেনার সুযোগ।

Advertisement

এছাড়াও, Flipkart Axis কিংবা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটালে 1,898 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। প্রতিবেদন লেখার সময় দেখা গিয়েছে যে, ফ্লিপকার্ট একটি সুপারকয়েনের বিনিময়ে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। তবে মনে করা হচ্ছে, এটি সীমিত সময়ের অফার। এই হ্যান্ডসেট পোর্সেলিন, অবসিডিয়ান, এবং আইরিস কালার অপশনে উপলব্ধ।

Google Pixel 9a স্পেসিফিকেশন ও ফিচার্স

গুগল পিক্সেল 9এ ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে। সেটআপে ডুয়াল পিক্সেল PDAF, f/1.7 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,100mAh ব্যাটারি। এটি 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ও 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Pixel 9a স্মার্টফোনের সামনে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), HDR, এবং 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 3 কভার দেওয়া আছে। ফোনে ফোর্থ জেনারেশন Tensor G4 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Minimal design with IP68 rating
  • Really good cameras
  • Very good battery life
  • Clean UI and seven years of OS updates
  • Good display
  • Doesn’t heat much
  • Bad
  • Thick display bezels with dated glass protection
  • Slow charging
  • 8GB RAM isn’t enough
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G4
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5100mAh
OS Android 15
Resolution 1080x2424 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.