ফেব্রুয়ারি থেকে T20 বিশ্বকাপের দামামা বেজে যাচ্ছে। আপনি যদি বড় স্ক্রিনে ভারতীয় ক্রিকেট টিমের খেলা দেখতে চান, তাহলে 50 ইঞ্চির 4K স্মার্ট টিভিতে বিশাল অঙ্কের ছাড় পেতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক অফার অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাবে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে Motorola, Lumio Vision, Haier, Philips-এর মতো ব্র্যান্ডের টিভি ডিসকাউন্টে মিলবে।
ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল 2026 এডিশনে Vivo T4 Lite 5G মডেলের দাম 9,999 টাকায় নেমে আসবে। CMF Phone 2 Pro বিক্রি হবে 16,499 টাকায়, যেখানে এর লিস্টেড প্রাইস হল 18,999 টাকা। Vivo T4x 5G, Vivo T4R 5G, ও Vivo T4 5G সেলে যথাক্রমে 12,249 টাকা, 18,999 টাকা, এবং 20,499 টাকায় কেনা যাবে।
iPhone 17 সিরিজ লঞ্চের পর iPhone 16-এর দাম 69,900 টাকায় নেমে আসবে। ডিভাইসটি এখন ফ্লিপকার্টে 64,900 টাকায় লিস্টেড আছে। তবে এটি রিপাবলিক ডে সেলে 56,999 টাকায় বিক্রি হবে। অর্থাৎ 22,901 টাকা ছাড় মিলবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, ও অন্যান্য ডিসকাউন্ট অর্ন্তভুক্ত রয়েছে।