ভারতে আসছে ফোল্ডেবেল স্মার্টফোন, জানালেন Samsung প্রধান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 মার্চ 2019 12:58 IST
হাইলাইট
  • গত মাসে লঞ্চ হয়েছিল Galaxy Fold
  • দাম 1980 মার্কিন ডলার (প্রায় 1,40,000 টাকা)
  • ভারতে আসতে চলেছে যুগান্তকারী এই স্মার্টফোন

Samsung Galaxy Fold ফোনের ভিতরে থাকছে একটি 7.3 ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে

ফ্রেব্রুয়ারি মাসে সান ফ্রান্সিস্কোতে Galaxy S10 সিরিজ লঞ্চের সময় লঞ্চ হয়েছিল কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold। এই ফোনের ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। Samsung জানিয়েছে এপ্রিল মাসে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। Samsung Galaxy Fold এর দাম 1980 মার্কিন ডলার (প্রায় 1,40,000 টাকা)।

বুধবার ভারতে Galaxy S10 সিরিজ লঞ্চের সময় Samsung প্রেসিডেন্ট ও সিইও ডি জে কোহ জানিয়েছেন ভারতে আসতে চলেছে যুগান্তকারী এই স্মার্টফোন।

“আগেই খুব পরিষ্কার করে জানিয়েছিল, ভারত আমাদের কাছে এক অন্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ভারতের বাজারে আমরা লম্বা পরিকল্পনা নিয়ে নেমেছি। তাই ভারতের বাজারে লেটেস্ট টেকনোলজি পৌঁছে দেবে Samsung।” বলেন কোহ।

ফেব্রুয়ারি মাসে কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছিল Samsung। নতুন এই ফোনের নাম Galaxy Fold। গত বছর নভেম্বরে প্রথম এই ফোনে স্টেজে দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনে থাকছে দুটি ডিসপ্লে। বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে। আর ফোনের ভিতরে থাকছে একটি 7.3 ইঞ্চি ফ্লেক্সিবেল AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। 2019 সালের এপ্রিল মাসে বিক্রি শুরু হবে এই ডিভাইস। তবে ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে, জানাননি Samsung প্রধান।

Galaxy Fold ডিভাইসে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে ব্যবহার করেছে Samsung। ভাঁজ করে সহজেই পকেটে রাখা যাবে Galaxy Fold। ফোনের মধ্যে একটি শক্তপোক্ত কব্জা ব্যবহার হয়েছে। সেখান থেকেই ভাঁজ হবে এই ডিভাইস।

 

Samsung Galaxy Fold এর দাম

26 এপ্রিল থেকে নির্বাচিত কিছু দেশে বিক্রি শুরু হবে Samsung Galaxy Fold। 1980 মার্কিন ডলার (প্রায় 1,41,300 টাকা) দামে পাওয়া যাবে এই ফোন। চারটি আলাদা রঙে পাওয়া যাবে Galaxy Fold।

Samsung Galaxy Fold স্পেসিফিকেশান

Samsung Galaxy Fold ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের ভিতরে একটি 7.3 ইঞ্চি ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে। ফোনের বাইরে থাকছে একটি 4.6 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। থাকছে 12GB RAM আর 512GB স্টোরেজ। থাকছে দুটি আলাদা ব্যাটারি। মোট 4,380 mAh ব্যাটারি থাকছে এই ফোনে।

Advertisement

ছবি তোলার জন্য Samsung Galaxy Fold ফোনে থাকছে মোট 6 টি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেখানে থাকছে একটি 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। থাকছে ডুয়াল পিক্সেল প্রযুক্তি আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের ভিতরে থাকছে একটি 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা। বাইরের ডিসপ্লের উপরে থাকছে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 
KEY SPECS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy Fold, DJ Koh
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  2. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  3. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  4. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  5. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  6. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  7. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  8. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  10. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.