ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। Redmi 5A এর 2GB RAM + 16GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা। অন্যদিকে Redmi 5A এর 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের 6,999 টাকা খরচ করতে হবে।
শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবেন Mi A2।
বৃহষ্পতিবার গণেশ চতুর্থীর শুভ দিনে দুপুর 12টায় ভারতে Mi A2 ফোন বিক্রি করবে Xiaomi। Amazon.in, Mi.com, Mi Home থেকে এই ফোন কেনা যাবে। জুলাই মাসে সারা বিশ্বে Mi A2 ফোন লঞ্চ করেছিল Xiaomi। Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল। Google জানিয়েছে স্টক অপারেটিং সিস্টেম সহ জলদি সব Android আপডেট পৌঁছে যাবে Mi A2 ফোনে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 ফোনের উত্তরসূরী নতুন Mi A2 ফোন।
সাপ্তাহিক সেলের অধীনে বৃহষ্পতিবার দুপুর 12 টায় Redmi 5A বিক্রি হবে। Flipkart ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে। ভারতে Xiaomi-র সবথেকে কম দামের Android ফোন Redmi 5A। দুপুর 12 টা থেকে কোম্পানির ওয়েবসাইট Mi.com ও Flipkart এ একসাথে এই ফ্ল্যাশসেল শুরু হবে। এই ফ্ল্যাশসেলে সীমিত সংখ্যায় Redmi 5A বিক্রি করবে Xiaomi। ফোনের দুটি ভেরিয়েন্টই আজ কিনতে পাওয়া যাবে।
ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।
ভারতে Redmi 5A এর 2GB RAM + 16GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা। অন্যদিকে Redmi 5A এর 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের 6,999 টাকা খরচ করতে হবে।
Mi A2 তে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
Redmi 5A তে রয়েছে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। আপাতত এই ফোনে MIUI 9 অপারেটিং সিস্টেম চলে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। Redmi 5A এর ভিতরে রয়েছে একটি Snapdragon 425 চিপসেট, 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ।
Redmi 5A এর পিছনে একটি 13MP ক্যামেরা রয়েছে। এর সাথেই রয়েছে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে একটি 5MP ক্যামেরা রয়েছে। Redmi 5A এর ভিততে একটি 3000 mAh ব্যাটারি রয়েছে।
কানেক্টিভিটির জন্য Redmi 5A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ A-GPS, Infrared, Micro-USB আর একটি 3.5 হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed