Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 ডিসেম্বর 2025 18:49 IST
হাইলাইট
  • Google ELS পরিষেবা Android 6.0 ভার্সন থেকে কাজ করবে
  • মোবাইল ফোন নিজে থেকেই জরুরি পরিষেবা প্রদানকারীদের কাছে লোকেশন পাঠাবে
  • উত্তরপ্রদেশ প্রথম রাজ্য যারা পুরোপুরি ELS কার্যকর করেছে

Google ELS ফিচার Android 6 সংস্করণ থেকে কাজ করবে

Photo Credit: Google

Google ভারতে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস (ELS) চালু হওয়ার ঘোষণা করেছে। বিপদ কখনও বলে কয়ে আসে না। আর যখন আসে তখন আতঙ্ক ও ভয়ে মানুষ সামান্য কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে। 112 নম্বরে ডায়াল করলেই অ্যাম্বুল্যান্স, দমকল, ও পুলিশ নিরাপত্তার মতো জরুরি পরিষেবা পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, দুর্ঘটনা বা হামলার সম্মুখীন হয়ে মানুষ আতঙ্কিত হয়ে 112 নম্বরে ফোন করলেও আকস্মিকতায় বাকশক্তি লোপ পায়, ঠিকমতো কথা বোঝাতে পারে না। ফলে কর্তৃপক্ষ সুর্নিদিষ্ট অবস্থান খুঁজতে সমস্যায় পড়ে৷ এই সমস্যার সমাধানে হাজির গুগল। পুলিশ, স্বাস্থকর্মী, বা দমকল বিভাগের মতো জরুরি পরিষেবা প্রদানকারীদের ফোন বা মেসেজ করলে, ELS প্রযুক্তি নিজে থেকেই কলারের ঠিকানা তাদের কাছে পাঠিয়ে দেবে।

Google ELS পরিষেবা কি এবং কীভাবে কাজ করে

গুগল তাদের ব্লগ পোস্টে ভারতীয় Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইমার্জেন্সি লোকেশন সার্ভিস বা ইএএলএস চালু করার বিষয়ে জানিয়েছে। টেক জায়ান্ট বলছে, এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের একটি ইন-বিল্ট (অর্ন্তনির্মিত) সেফটি ফিচার। এই পরিষেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা কোনও জরুরি পরিস্থিতি অথবা বিপদে পড়ে অ্যাম্বুল্যান্স, দমকল, ও পুলিশকে কল বা এসএমএস করলে, মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বর্তমান অবস্থান পাঠিয়ে দেবে।

এবার প্রশ্ন হচ্ছে, ELS কীভাবে সুর্নিদিষ্ট অবস্থান সম্পর্কে জানতে পারবে। গুগল জানিয়েছে যে এটি স্মার্টফোনের জিপিএস, ওয়াই-ফাই, এবং মোবাইল নেটওয়ার্ক থেকে প্রাপ্ত ডেটা একত্রিত করে ব্যবহারকারীর অবস্থান প্রায় 50 মিটার পর্যন্ত নির্ভুলতায় শনাক্ত করতে সক্ষম। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যাবে।

আপনার কল যদি কোনও কারণে কেটেও যায়, তাহলেও জরুরি পরিষেবা প্রদানকারীরা ঠিকানা পেয়ে সাহায্য পাঠাতে পারবে। এর জন্য কোনও অ্যাপ ডাউনলোড বা সেটিং বদলাতে হবে না। গুগল সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি চালু করবে। ইমার্জেন্সি লোকেশন সার্ভিস (ELS) চালু করতে স্থানীয় ওয়্যারলেস নেটওয়ার্ক ও জরুরি পরিষেবা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর সমর্থন সক্রিয় করা জরুরি। এই ক্ষেত্রে ভারতে প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য পুরোপুরি ELS কার্যকর করেছে।

পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। গ্রাহকদের এক পয়সাও খরচ করতে হবে না। এই ফিচার শুধুমাত্র 112 নম্বরে যোগাযোগ করার সময় সক্রিয় হবে। অবস্থানের রেকর্ড গুগলের কাছে জমা থাকবে না। সরাসরি মোবাইল ফোন থেকে জরুরি পরিষেবার কাছে চলে যাবে। এটি নূন্যতম অ্যান্ড্রয়েড 6 বা তার ওপরের সমস্ত ভার্সনে কাজ করবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে কবে চালু হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  2. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  3. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
  4. Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
  5. Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে
  6. Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
  7. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  8. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  9. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  10. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.