Google Pixel 10a: গুগলের নয়া মিড রেঞ্জ ফোন বিক্রি হবে ফ্লিপকার্টে, দাম কেমন হবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 ফেব্রুয়ারি 2026 23:10 IST
হাইলাইট
  • Google Pixel 10a ফেব্রুয়ারি 18 থেকে অগ্রিম অর্ডার করা যাবে
  • স্মার্টফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Pixel 9a পূর্বসূরী Pixel 10a মডেলের মতোই দেখতে হবে

Google Pixel 10a will be available in India via Flipkart

Photo Credit: Google

Google গত সপ্তাহে Pixel 10a স্মার্টফোনের প্রি-অর্ডার নেওয়ার তারিখ ঘোষণা করেছিল। এই মিড-রেঞ্জ ফোন ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। আর এখন ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ই-কমার্স সাইটের লিস্টিং অনুসারে, Google Pixel 10a ফেব্রুয়ারি 18 থেকে সেখানে অগ্রিম অর্ডার করা যাবে। টিজার ভিডিও থেকে স্পষ্ট, আসন্ন ফোনের ডিজাইনে বিশাল কিছু পরিবর্তন থাকছে না। ফাঁস হওয়া ছবিও ইঙ্গিত করছে, পূর্বসূরী Pixel 9a যেমন লুকসের সাথে এসেছিল, উত্তরসূরী Pixel 10a একইরকম দেখতে হবে। এটি গ্রীন, রেড, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।

Google Pixel 10a ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে

গুগল পিক্সেল 10এ ফেব্রুয়ারি 18 থেকে ভারতে প্রি অর্ডার করার জন্য উপলব্ধ হবে। গ্রাহকরা ফ্লিপকার্টের পাশাপাশি গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোরে গিয়েও অগ্রিম বুকিং করতে পারবেন  ফেব্রুয়ারি 13, 2026-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করলে, প্রি অর্ডারের দিন একটি ইমেল আসবে। সেখানে কোম্পানির এক্সক্লুসিভ অফার থাকবে, যা ভবিষ্যতে গুগলের প্রোডাক্ট কেনার সময় ব্যবহার করা যাবে।

Advertisement

Pixel 10a এর কোনও স্পেসিফিকেশন এবং ফিচার্স এখনও অফিসিয়ালি রিলিজ হয়নি। তবে শোনা যাচ্ছে, ফোনের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। এতে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Tensor G4 চিপসেট ব্যবহার করতে পারে গুগল। এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করতে পারে 5,100 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। ব্যাটারির সাথে ওয়্যারলেস চার্জিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকতে পারে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Pixel 10a এর পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টল করা থাকবে। সংস্থা সাতটি মেজর OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে আশা করা যায়।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, Google Pixel 10a এর দাম ইউরোপে 499 ইউরো রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 53,900 টাকার সমান। এটি বেস 128 জিবি স্টোরেজের দাম হওয়ার সম্ভাবনা আছে। তবে আশা করা যায়, গুগলের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের মূল্য এ দেশের বাজারে 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে থাকবে। প্রসঙ্গত, Pixel 9a গত বছর মার্চ মাসে ভারতে 49,999 টাকায় (সিঙ্গেল ভ্যারিয়েন্ট) লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে 39,999 টাকায় বিক্রি হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.