কবে বাজারে আসবে নতুন Pixel 3 আর Pixel 3 XL? জানালো Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 সেপ্টেম্বর 2018 17:16 IST
হাইলাইট
  • 9 অক্টোবর লঞ্চ হবে Pixel 3 আর Pixel 3 XL
  • নিউ ইয়র্কে এক ইভেন্টে বাজারে আসবে এই দুই স্মার্টফোন
  • একই ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Pixelbook

বিভিন্ন সংবাদ মাধ্যমকে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Google।

Photo Credit: 9to5Google

অপেক্ষার অবসান। 9 অক্টোবর লঞ্চ হবে Pixel 3 আর Pixel 3 XL। নিউ ইয়র্কে এক ইভেন্টে রবিবার বিশ্বের সামনে আসতে চলেছে দুটি নতুন Google স্মার্টফোন। এর আগে কোম্পানির সব হার্ডওয়্যার লঞ্চ হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে। এই প্রথম নিউ ইয়র্কে Google-এর কোন হার্ডওয়্যার লঞ্চ হতে চলেছে। এই একই ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Pixelbook।

ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করেছে Google। এই আপন্ত্রন পত্রে 3 নম্বরটি দেখা গিয়েছে। আমন্ত্রণ পত্রে লেখা আছে “I <3 NY”। এর ফলেই বোঝা যাচ্ছে এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Pixel 3 আর Pixel 3 XL।

Advertisement

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Pixel 3 আর Pixel 3 XL ফোনের ছবি ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে নতুন Pixel 3 তে থাকবে 5.5 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট আর 2915 mAh ব্যাটারি।

অন্যদিকে Pixel 3 XL ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। দুটি ফোনের পিছনে একটি ক্যামেরা থাকলেও সামনে দুটি করে ক্যামেরা থাকবে। সম্প্রতি কানাডায় এক ট্যাক্সির পিছনের সিট থেকে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছিল। এই ছবি প্রকাশ পায় ইন্টারনেটে। এই ছবিতে দেখা যাচ্ছে Pixel 3 XL এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলছে। ডিসপ্লের নীচে একটি স্পিকার গ্রিল দেখা গিয়েছে। অর্থাৎ Pixel 3 XL এ থাকতে চলেছে ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার। আগামী 4 অক্টোবর লঞ্চ হতে পারে এই ফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Pixel 3, Google Pixel 3 XL, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.