Flipkart এ বিক্রি শুরু হল Google Pixel 3 আর Pixel 3 XL

পুরনো Pixel বা Nexus ফোন এক্সচেঞ্জ করে Google Pixel 3 বা Pixel 3 XL কিনলে একটি Google Home Mini বিনামূল্যে পাওয়া যাবে। Google Pixel 3 আর Pixel 3 XL এ রয়েছে Snapdragon 845 চিপ্সেট, 4GB RAM, ডুয়াল সেলফি ক্যামেরা আর ম্যাট ব্ল্যাক ফিনিশ।

Flipkart এ বিক্রি শুরু হল Google Pixel 3 আর Pixel 3 XL

Google Pixel 3 ফোনের দাম শুরু হচ্ছে 71,000 টাকা থেকে

হাইলাইট
  • Flipkart এ বিক্রি শুরু হল Google Pixel 3 আর Pixel 3 XL
  • বৃহস্পতিবার মধ্যরাত থেকে Google Pixel 3 আর Pixel 3 XL বিক্রি শুরু হয়েছে
  • অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন
বিজ্ঞাপন

Flipkart এ বিক্রি শুরু হল Google Pixel 3 আর Pixel 3 XL। বৃহস্পতিবার শুরু হয়েছে Flipkart Big Diwali Sale। এই সেলে বিক্রি শুরু হল এই দুটি স্মার্টফোন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে Google Pixel 3 আর Pixel 3 XL বিক্রি শুরু হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে অফলাইনে পাওয়া যাবে এই স্মার্টফোন। পুরনো Pixel বা Nexus ফোন এক্সচেঞ্জ করে Google Pixel 3 বা Pixel 3 XL কিনলে একটি Google Home Mini বিনামূল্যে পাওয়া যাবে। Google Pixel 3 আর Pixel 3 XL এ রয়েছে Snapdragon 845 চিপ্সেট, 4GB RAM, ডুয়াল সেলফি ক্যামেরা আর ম্যাট ব্ল্যাক ফিনিশ।

ভারতে Google Pixel 3 আর Pixel 3 XL এর দাম

ভারতে 64GB Pixel 3 এর দাম 71,000 টাকা। অন্যদিকে 128GB Pixel 3 এর দাম 80,000 টাকা। 64GB ভেরিয়েন্টে Pixel 3 XL এর দাম 83,000 টাকা আর 128GB স্টোরেজে Pixel 3 XLকিনতে ভারতে খরচ হবে 92,000 টাকা। 11 অক্টোবর থেকে Pixel 3 আর Pixel 3 XL প্রি-বুকিং শুরু হবে। ভারতে এই দুটি দোন বিক্রি শুরু হবে 1 নভেম্বর। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Google Pixel 3 আর Pixel 3 XL। Flipkart, Reliance Digital, Croma, Poorvika, Bajaj Electronics আর Vijay Sales থেকে কেনা যাবে এই দুটি স্মার্টফোন।

Google Pixel 3 স্পেসিফিকেশান

সিঙ্গেল সিম Pixel 3 তে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3তে থাকছে একটি 5.5 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকবে  Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।

Pixel 3তে রয়েছে একটি 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।

64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3। কানেক্টিভিটির জন্য Pixel 3 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 এর ভিতরে রয়েছে একটি 2915 mAh ব্যাটারি।

Google Pixel 3 XL স্পেসিফিকেশান

সিঙ্গেল সিম Pixel 3 XL এ চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3 XL এ থাকছে একটি 6.3 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে  Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।

Pixel 3 XL এ রয়েছে একই 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।

64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3 XL।  কানেক্টিভিটির জন্য Pixel 3 XL এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 XL এর ভিতরে রয়েছে একটি 3430 mAh ব্যাটারি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build, comfortable to handle
  • Intuitive software features
  • Very good cameras
  • HDR capable display
  • Excellent stereo speakers
  • Bad
  • Expensive
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 2915mAh
OS Android 9.0
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build
  • Intuitive software features
  • Very good cameras
  • HDR capable display
  • Excellent stereo speakers
  • Bad
  • Poor notch design
  • Expensive
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3430mAh
OS Android 9.0
Resolution 1440x2960 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »