আগামী 17ই অক্টোবর থেকে ভারতে Google Pixel 9 Pro-ফোনটির প্রি-অর্ডার শুরু হবে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 21 অক্টোবর 2024 13:52 IST
হাইলাইট
  • Google Pixel 9 Pro একটি 50-মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ই
  • ধুলোএবং জল থেকে সুরক্ষার জন্য হ্যান্ডসেটটি একটি IP68 রেটিং সহ আসে
  • হ্যান্ডসেটটি 45W-এর তারযুক্ত এবং Qi তারবিহীন চার্জিং ব্যাবস্থাকে সমর্থন

Google Pixel 9 Pro will be offered in Hazel, Porcelain, Rose Quartz, and Obsidian shades

Photo Credit: Google

চলতি বছরের আগস্ট মাসে Google Pixel 9,Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold-এর পাশাপাশি Google Pixel 9 Pro লঞ্চ করা হয়েছিল। যদিও তখন Pro-এর বিকল্পটি ভারতে বিক্রয় করা হয়নি, অবশেষে বর্তমানে এটি চলতি সপ্তাহের শেষের দিকে প্রিঅর্ডারের জন্য উপলব্ধ হতে চলেছে।এরপূর্বে ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেক জায়ান্ট দ্বারা ফোনটির দাম এবং রঙের বিকল্পগুলি নিশ্চিত করা হয়েছিল।Pixel 9 Pro একটি Tensor G4 SoC-এর পাশাপাশি একটি Titan M2 নিরাপত্তা চিপসেট এবং Android 14 দ্বারা চালিত।

ভারতে Google Pixel 9 Pro-এর প্রি-অর্ডার:

কোম্পানী পূর্বে প্রকাশ করেছে যে,ভারতে Google Pixel 9 Pro-এর 16জিবি+256জিবি বিকল্পের দাম 1,09,999টাকা।বর্তমানে একটি ফ্লীপকার্ট ব্যানার নিশ্চিত করেছে যে,ভারতে ফোনটি 17ই অক্টোবর ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। Pixel 9 Pro XL-এর মত এটি একই ধরনের হেজেল, পোরসেলিন, রোজ কোর্টজ এবং অবসিডিয়ান রঙের বিকল্পে উপস্থিত হতে পারে।

Advertisement

Google Pixel 9 Pro-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.3ইঞ্চির 1.5K(1,280×2,856 পিক্সেল)SuperActua (LTPO) OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত।যেটি সর্বোচ্চ 3000নিট পর্যন্ত উজ্জ্বলতা বহন করে।এটি প্রথম থেকেই Tensor G4 SoC-এর সাথে একটি Titan M2 নিরাপত্তা চিপসেট এবং Android 14 দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে Google Pixel 9 Pro-তে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 48 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 5x অপটিক্যাল জুম সহ 48-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের ক্ষেত্রে ফোনটির সামনের অংশে একটি 42মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

হ্যান্ডসেটটি 45W-এর তারযুক্তর পাশাপাশি Qi তারবিহীন চার্জিং সমর্থিত একটি 4,700 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটি একটি IP68 রেটিং-এর নির্মাণ পেয়েছে।
সংযোগের বিকল্পের ক্ষেত্রে এটিতে Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC, Google Cast, GPS, ডুয়াল ব্যান্ড GNSS, BeiDou, GLONASS, Galileo, QZSS, NavIC এবং একটি USB Type-C পোর্ট যুক্ত করা হয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.