Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
Photo Credit: Flipkart
নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite
নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite। এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Honor 10 এর থেকে কিছু কাটছাঁট করে লঞ্চ হয়েছে নতুন এই স্মার্টফোন। আগামী 15 জানুয়ারি ভারতে আসছে Honor 10 Lite। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন। Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
আরও পড়ুন: ব্যাটারি বাঁচাতে Android Q তে যোগ হবে বিশেষ এই ফিচার
চিনে Honor 10 Lite এর দাম 1399 ইউয়ান (প্রায় 14,400 টাকা)। 4GB RAM/ 64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে এই টাকা খরচ হবে। 6GB Ram/64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে খরচ হবে 1,699 ইউয়ান (প্রায় 17,500 টাকা)। টপ ভেরিয়েন্টে 6GB RAM/128GB স্টোরেজে Honor 10 Lite কিনতে 1,899 ইউয়ান (প্রায় 19,500 টাকা) খরচ হবে।
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছারাও থাকবে 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে 24MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ
কানেক্টিভিটির জন্য Honor 10 Lite এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 LE, 3.5 মিমি হেডফোন জ্যাক, GPS/ AGPS আর GLONASS। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch