ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বিক্রি শুরু হল Honor 20i: দাম, স্পেসিফিকেশন ও লঞ্চ অফার

Honor 20i কেনার খরচ 14,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ  বিক্রি শুরু হল Honor 20i: দাম, স্পেসিফিকেশন ও লঞ্চ অফার

Honor 20i ফোনে থাকছে অক্টাকোর Kirin 710F চিপসেট

হাইলাইট
  • Honor 20i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট
  • Honor 20i কেনার খরচ 14,999 টাকা
  • থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
বিজ্ঞাপন

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে Honor 20i। মঙ্গলবার ভারতে এই ফোন বিক্রি শুরু হল। Honor 20i ফোনের প্রধান আকর্ষন ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট। Honor 20i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। ভালো গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে Game Turbo 2.0।

Honor 20i এর দাম

Honor 20i কেনার খরচ 14,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। মঙ্গলবার দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। নীল ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

লঞ্চ অফারে প্রতি মাসে 2,500 টাকা দিয়ে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই ফোন পছন্দ না হলে কোম্পানি ফোনের 90 শতাংশ দাম ফিরিয়ে দেবে।

Jio গ্রাহকরা Honor 20i কিনলে থাকছে 2200 টাকা ক্যাশব্যাক আর 125GB অতিরিক্ত ডেটা। 198 টাকা আর 299 টাকা রিচার্জে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

গত সপ্তাহে Honor 20 আর Honor 20 Pro এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল Honor 20i।

Honor 20i স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor 20i ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির EMUI 9.0 স্কিন। এই ফোনের 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লের উপরে থাকবে একটি ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Honor 20i ফোনের প্রধান আকর্ষন এই ফোনের পিছনের তিনটি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইডফ অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। থাকছে এআই বিউটি মোড, নাইট সিন মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড সহ একাধিক আকর্ষনীয় ফিচার। Honor 20i ফোনে সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেওগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor 20i তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS, Micro-USB পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি। Honor 20i এর ওজন 164 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Feature-rich EMUI skin
  • Dependable performance
  • Bad
  • Lacks Widevine L1 support
  • Sub-par battery life
  • No 4K video recording
  • Underwhelming cameras
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 32-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »