আজ দুপুরে Honor 7S লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?

Honor 7S এর প্রাধান আকর্ষণ 18:9 ডিসপ্লে, 3020 mAh ব্যাটারি আর 13MP রিয়ার ক্যামেরা।

আজ দুপুরে Honor 7S লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে লঞ্চ হবে আরও একটি বাজেট স্মার্টফোন Honor 7S। মঙ্গলবার দুপুর 2টোয় এক ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। Honor 7S ফোনের স্পেসিফিকেশান Honor Play 7 ফোনের সাথে অনেকটা মিলে যায়। তবে Honor 7 ফোনে সামান্য কিছু পরিবর্তন করে বাজারে আসবে এই ফোন। পাকিস্তানে Honor 7S এর দাম 14,499 পাকিস্তান রুপি (প্রায় 8,400 টাকা)। এই ফোনের প্রাধান আকর্ষণ 18:9 ডিসপ্লে, 3020 mAh ব্যাটারি আর 13MP রিয়ার ক্যামেরা।

মঙ্গলবার Honor 7S লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পারবেন গ্রাহকরা। লঞ্চ ইভেন্টে চোখ রেখে এই ফোনের সব লাইভ আপডেট রিয়েল টাইমে পেতে পারেন আপনিও। Honor 7S লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে দুপুর 2টোয় এই পেজ রিফ্রেশ করে নীচের প্লে বাটলে ক্লিক করুন।

 

Honor 7S স্পেসিফিকেশান

Honor 7S এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Honor 7S এ রয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড-কোর MediaTek MT6739 চিপসেট, 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Honor 7S এ থাকছে 13MP সেন্সার। সাথে থাকবে PDAF অটোফোকাস আর LED ফ্ল্যাশ। এর সাথেই একটি 5MP সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor 7S এ রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2 with LE, GLONASS, GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Honor 7S এ থাকবে একটি 3020 mAh ব্যাটারি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good-looking and easy to handle
  • Bright, vibrant screen
  • Bad
  • Performance is severely lacking
  • Extremely weak cameras
  • Unreliable face recognition
Display 5.45-inch
Processor MediaTek MT6739
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3020mAh
OS Android 8.1
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »