কম দামে দারুণ ফিচার! এসে গেল Honor Play 9A

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 মার্চ 2020 16:45 IST
হাইলাইট
  • Honor Play 9A-তে MediaTek Helio P35 চিপসেট রয়েছে
  • এক চার্জে তিন দিন চলবে এই ফোন
  • থাকছে 5,000 mAh ব্যাটারি

তিনটি রঙে পাওয়া যাবে Honor Play 9A

মঙ্গলবার বাজারে এল Honor Play 9A। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে তিন দিন চলবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek চিপসেট। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে।

Honor Play 9A-র দাম

64GB স্টোরেজে Honor Play 9A-র দাম 899 ইউয়ান (প্রায় 9,500 টাকা)। 128GB স্টোরেজে এই ফোন কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,700 টাকা) খরচ হবে। কালো সাদা ও সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন।

Honor Play 9A স্পেসিফিকেশন

ডুয়াল সিম Honor Play 9A তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ হাজির হল Honor 30S

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/AGPS, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি। Honor Play 9A-র ওজন 185 গ্রাম।

 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  2. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  3. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  4. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  5. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  6. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
  7. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  8. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
  9. বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
  10. বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.