ডুয়াল 5G সাপোর্ট সহ লঞ্চ হল Honor V30 আর Honor V30 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 নভেম্বর 2019 10:01 IST
হাইলাইট
  • Honor V30 আর Honor V30 Pro ফোনে Kirin 990 চিপসেট থাকছে
  • থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা
  • 5G কানেক্টিভিটি ছাড়াও এই ফোনে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট

Honor V30 আর Honor V30 Pro ফোনে 40W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

সামনে এল Honor ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন। চিনে লঞ্চ হয়েছে Honor V30 আর Honor V30 Pro। এই দুই ফোনেই রয়েছে Kirin 990 চিপসেট। ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Honor V30 আর Honor V30 Pro ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি ছাড়াও এই ফোনে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে 0 থেকে 70 শতাংশ চার্জ হবে এই ফোনের ব্যাটারি। আপাতত চিনে লঞ্চ হয়েছে Honor V30 আর Honor V30 Pro। ভারতে এই দুই ফোন কবে লঞ্চ হবে জানা যায়নি।

Honor V30 আর Honor V30 Pro এর দাম

Honor V30 এর দাম শুরু হচ্ছে 3,299 ইউয়ান (প্রায় 33,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে V30 কিনতে 3,699 ইউয়ান (প্রায় 37,000 টাকা) খরচ হবে। 5 ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে Honor V30।

Honor V30 Pro এর দাম শুরু হচ্ছে 3,899 ইউয়ান (প্রায় 39,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোনের দাম 4,199 ইউয়ান (প্রায় 42,000 টাকা)। 12 ডিসেম্বর চিনে বিক্রি শুরু হবে Honor V30 Pro।

Honor V30 আর Honor V30 Pro স্পেসিফিকেশন

Honor V30 আর Honor V30 Pro ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনে অনেক সামঞ্জস্য রয়েছে। এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির  Magicx UI 3.0.1 স্কিন চলবে। \

Honor V30 আর Honor V30 Pro ফোনে থাকছে 6.57 ইঞ্চি ডিসপ্লে।এই দুই ফোনের ভিতরে থাকছে Kirin 990 চিপসেট 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। দুই ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা আর হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকছে সেলফি ক্যামেরা।

Honor V30 ফোনে থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অন্যদিকে Honor V30 Pro ফোনেও রয়েছে 40 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা। যদিও V30 Pro ফোনে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে Honor। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে নেকটি 8 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে থাকছে 5G, 4G LTE, Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 5.1, GLONASS, BeiDou, GPS/A-GPS আর NFC। Honor V30 ফোনে থাকছে 4,200 mnAh ব্যাটারি। অন্যদিকে Honor V30 Pro ফোনে থাকছে 4,100 mAh ব্যাটারি। এই দুই ফোনেই থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। Honor V30 Pro ফোনে থাকছে 27W ওয়্যারলেস ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 12-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4100mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  2. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  3. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  4. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  5. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  6. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  7. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  8. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  9. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  10. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.