‘ডিসপ্লে নচ’ কে বিদায় জানিয়ে ভারতে এল Honor View 20

6GB RAM আর 128GB স্টোরেজে Honor View 20 ফোনের দাম 37,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে Honor View 20 কিনতে খরচ হবে 45,999 টাকা। তিনটি আলাদা রঙে এই ফোন বিক্রি করবে Honor।

‘ডিসপ্লে নচ’ কে বিদায় জানিয়ে ভারতে এল Honor View 20

ভারতে Honor View 20 ফোনের দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে

হাইলাইট
  • ভারতে এল Honor View 20
  • দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে
  • ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট
বিজ্ঞাপন

ভারতে এল Honor View 20। ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor V20। গত সপ্তাহে নাম বদলে প্যারিসে লঞ্চ হয়েছিল Honor View 20। মঙ্গলবার এক ইভেন্টে ভারতে এই ফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। Honor View 20 ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট। সাথে থাকছে কোম্পানির GPU Turbo 2.0 টেকনোলজি। 

 

আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?

 

ভারতে Honor View 20 ফোনের দাম

6GB RAM আর 128GB স্টোরেজে Honor View 20 ফোনের দাম 37,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে Honor View 20 কিনতে খরচ হবে 45,999 টাকা। তিনটি আলাদা রঙে এই ফোন বিক্রি করবে Honor। Honor View 20 ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। তার নীচেই থাকছে সেলফি ক্যামেরা। আগামী 30 জানুয়ারী দুপুর 12 টায় Amazon আর HiHonor স্টোর থেকে বিক্রি শুরু হবে Honor View 20।

 

আরও পড়ুন: PUBG Mobile এ কবে আসছে জম্বি মোড?

 

 

 

আরও পড়ুন: WhatsApp এ যোগ হলো নতুন এই ফিচার

 

Honor View 20 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor View 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ 7nm Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ।

 

আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Nokia 9 PureView

 

Honor View 20 ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে Sony IMX586 সেন্সার। এটি বিশ্বের প্রথম 48MP স্মার্টফোন সেন্সার।সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। Honor View 20 তে সেলফি তোলার জন্য একটি 25MP ক্যামেরা ব্যবহার হয়েছে।

 

আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20

 

Honor View 20 এর ভিতরে একটি 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। এই ফোনের লিঙ্ক টার্বো টেকনোলজি ব্যবহার করে কোন সমস্যা ছাড়াই Wifi ও মোবাইল ডাটা মধ্যে বদল করা যাবে। কানেক্টিভিটির জন্য Honor View 20 তে থাকবে Bluetooth v5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual band, 2.4GHz and 5GHz), GPS/ A-GPS, USB Type-C, সাথে থাকছে GPU Turbo 2.0 টেকনোলজি।

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Modern design
  • Good battery life
  • Bundled supercharger
  • Bad
  • Inconsistent face recognition
  • Hole-punch design might not appeal to everyone
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2310 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »