স্মার্টফোন ব্যবহারের কারনে 'শিং' গজিয়েছে তরুণ প্রজন্মের

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শানশাইন বিশ্ববিদ্যালয়ের এক গবেষনা পত্রে জানানো হয়েছে আধুনিক প্রযুক্ত ব্যবহারের জন্য তরুন প্রজন্মের শরীরের ওজন সব সময় সামনের দিকে ঝুঁকে থাকছে। স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ব্যবহারের জন্য সব সময় মানুষকে সামনের দিকে ঝুঁকে থাকতে হয়। এর ফলেই নতুন হাঁড়ের উৎপত্তিহয়েছে।

স্মার্টফোন ব্যবহারের কারনে 'শিং' গজিয়েছে তরুণ প্রজন্মের

Photo Credit: Scientific Reports

স্মার্টফোন ব্যবহারের ফলে তরুন প্রজন্মের ঘাড়ের উপরে শিন এর মতো একটি হাড় দেখা গিয়েছে

বিজ্ঞাপন

গত কয়েক বছরে স্মার্টফোন আমাদের জীবনধারা সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা কীভাবে পড়াশোনা করি, কীভাবে যাতাযাত করি, কীভাবে শপিং করি বা কীভাবে ডেটিং করি তা বদলেছে অনেকটাই।

তবে মুখের সামনে ছোট্ট মেশিন আমাদের অস্থির গঠন বদলে দিয়েছে। সম্প্রতি নতুন গবেষনার ফলে জানা গিয়েছে স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষ মাথার পিছনে একটি শিং তৈরী করে ফেলেছে। যা মানুষের মাথাকে সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। টেনডন ও লিগামেন্টের সাথে সংযোগ রেখে এই হাঁড় বাড়ছে।

এর ফলে মানুষের মাথাত পিছনে একটি শিং এর মতো হাঁড় তৈরী হচ্ছে। ঘাড়ের ঠিক উপরে এই হাঁড় তৈরী হচ্ছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শানশাইন বিশ্ববিদ্যালয়ের এক গবেষনা পত্রে জানানো হয়েছে আধুনিক প্রযুক্ত ব্যবহারের জন্য তরুন প্রজন্মের শরীরের ওজন সব সময় সামনের দিকে ঝুঁকে থাকছে। স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ব্যবহারের জন্য সব সময় মানুষকে সামনের দিকে ঝুঁকে থাকতে হয়। এর ফলেই নতুন হাঁড়ের উৎপত্তিহয়েছে।

“ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে তা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবনের শুরুতেই শরীরে এই পরিবর্তন এলে তরুন প্রজন্মের ভবিষ্যতে কী হবে?” জানিয়েছেন এই গবেষনা পত্রের প্রকাশক।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মিডিয়ায় এই খব ঝড় তুলেছে। বিভিন্ন মানুষ এই হাড়কে বিভিন্ন নামে ডাকছেন। কেউ চলছেন ‘হেড হর্ণ' তো কেউ বলছেন ‘ফোন বোন'।

নতুন এই হাড় মানুষের শরীরের গঠন সম্পূর্ণ বদলে দিতে পারে। একই সাথে ক্রনিক মাথা ব্যাথার কারন হতে পারে মানবদেহের নতুন এই হাঁড়।

তিন বছর আগে ঘাড়ের এক্স-রে এর মাধ্যমে এই গবেষণা শুরু হয়েছিল। 2016  সালে এই গবেষনার প্রথম রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। 18 থেকে 30 বছর বয়সী 218 জন মানুষের ঘাড়ের এক্স-রে থেকে এই গবেষণা করে হয়েছে। সেখানে 41 শতাংশ মানুষের ঘাড়ে এই হাঁড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে এই হাঁড়ের অস্তিত্ব বেশি দেখা গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »