2019 সালে ভারতে আসছে এই ফোল্ডেবেল স্মার্টফোন

8GB RAM আর 512GB স্টোরেজে Huawei Mate X এর দাম শুরু হচ্ছে 2,299 ইউরো (প্রায় 1,80,000 টাকা) থেকে। ভারতে 1,70,000 টাকা থেকে 2,00,000 টাকার মধ্যে লঞ্চ হবে Mate X।

2019 সালে ভারতে আসছে এই ফোল্ডেবেল স্মার্টফোন

ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Huawei এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Mate X

হাইলাইট
  • Huawei Mate X এর ভিতরে থাকছে লেটেস্ট Kirin 980 চিপসেট
  • থাকছে একটি 5G মোডেম
  • থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল Huawei এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Mate X। এই ফোনের ডিসপ্লেটি ভাঁজ করা যাবে। 2019 সালেই ভারতে আসবে এই ফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। ঠিক কবে ভারতে Mate X লঞ্চ হবে তা জানায়নি Huawei। এই ফোনে ফোল্ডেবেল ডিসপ্লের সাথেই থাকছে 5G কানেক্টিভিটি আর ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার।

ভারতে Mate X লঞ্চ প্রসঙ্গে Huawei এর এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, “ভারত আমাদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ভারতে জমি শক্ত করতে আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভারতের গ্রাহকদের জন্য সেরা প্রযুক্তি নিয়ে আসা আমাদের দায়িত্ব।”

Huawei Mate X এর দাম

8GB RAM আর 512GB স্টোরেজে Huawei Mate X এর দাম শুরু হচ্ছে 2,299 ইউরো (প্রায় 1,80,000 টাকা) থেকে। ভারতে 1,70,000 টাকা থেকে 2,00,000 টাকার মধ্যে লঞ্চ হবে Mate X।

Huawei Mate X স্পেসিফিকেশন

Huawei Mate X এ থাকছে একটি 8 ইঞ্চি OLED ফোল্ডেবেল ডিসপ্লে। ডিসপ্লে ভাঁজ করলে 6.38 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা যায়। Mate X এর ভিতরে থাকছে লেটেস্ট Kirin 980 চিপসেট আর 8GB RAM। থাকছে একটি 5G মোডেম। ছবি তোলার জন্য থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেস আর 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। 55W ফাস্ট চার্জিং এ মাত্র 30 মিনিটে এই ফোনের ব্যাটারি 85 শতাংশ চার্জ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »